প্রবাসীদের সংগঠন কানেক্ট বাংলাদেশ লন্ডনে বিজয় দিবস উদযাপন করেছে , এ উপলক্ষে তারা আলোচনা সভা , মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এবং কানেক্ট বাংলাদেশের অন্যতম নেতা আতম গিয়াস উদ্দিন খিজির, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মাবুদ, বীর কমিউনিটি নেতা ডাঃ গিয়াস উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা খলিল কাজী, কানেক্ট বাংলাদেশের অন্যতম নেতা নুরল আমিন , ডঃ মাহামুদুর রহমান, এবং আবৃত্তি করেন কানেক্ট বাংলাদেশের অন্যতম নেতা বাবুল তালুকদার , এ ছাড়াও ছিলেন মুক্তিযোদ্ধা জনাব খলিল কাজি ও বি ই ‘ জনাব আজিজ কামাল ‘জনাব ফজুর রহমান খান ‘ জনাব এনামুল হক ‘ জনাব ইন্জিনিয়ার মিফতা ইসলাম ‘ কাজি রবিউল ‘ মুক্তিযুদ্ধের সংগঠক অবসরপ্রাপ্ত বৃটিশ সিভিল সার্ভিস অফিসার জনাব ফারুক আহমেদ চৌধুরী ।

অনুষ্ঠান পরিচালনা করেন ব্যারিষ্টার ফারাহ খান ‘ ছবি ও ভিডিও ধারণ করেন লিটন আকন্দ ‘. তত্ত্বাবধানে ছিলেন তোফায়েল আহমেদ মুক্তা চৌধুরী ‘ বাবুল তালুকদার ‘ হান্নান মিয়া আসাদুজ্জামান মিয়া ‘মির রাশেদ ‘এডভোকেট সফিকুল ইসলাম ‘ বিলকিস রশিদ ‘ক্যাপটেন করিম’ নুরুল আমিন দেশত্বকবোধক ও জাতীয় সংগীত দিয়ে ‘ সমাপ্তি করা হয় এবং সবাইকে আপ্যায়ন করা হয় ।

সভায় বক্তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন জনগণের রাজনৈতিক এবং সামিজিক অর্থনৈতিক মুক্তির মাধ্যমেই বিজয়ের চূড়ান্ত পর্যায়ে পোঁছানো সম্ভব, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমেই তা অর্জিত হতে পারে । তারা বলেন দেশের বাইরে অবস্থানরত প্রবাসীরা দেশের উন্নয়নে কিভাবে ভুমিকা পালন করতে পারে তার জন্য আমাদেরকে একটি দিক নির্দেশনা উপস্থাপন করতে হবে ।

বক্তারা বলেন সারা বিশ্বে প্রবাসীদের ঐক্যবদ্ধ করআর লক্ষ্য নিয়ে আমরা কাজ অরে যাচ্ছি, ৭১ সালের মুক্তিযুদ্ধের মতোই প্রবাসীরা দেশের বাইরে অক্লান্ত পরিশ্রম করে যে বৈদেশিক মুদ্রা দেশে পাঠাচ্ছে তার সঠিক ব্যবহার হচ্ছে কি না তা খেয়াল রাখতে হবে ।

সভায় মুক্তিযোদ্ধারা তাদের ৭১ সালের স্মৃতি চারণ করে বলেন ৭১ সালে আমরা জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম দেশকে স্বাধীন করে রাজনৈতিক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য , সেই লক্ষ্যে আজও দেশের বাইরে আমাদের সংগ্রাম অব্যাহত আছে , এবং আগামীতেও অব্যাহত থাকবে । সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় , এবং মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সম্মানিত করা হয় ।
শুদ্ধস্বর/এইচ বি ।

