মুক্তিযুদ্ধ মঞ্চকে নিষিদ্ধের দাবি

মুক্তিযুদ্ধ মঞ্চ নামের সংগঠনটিকে ‘সন্ত্রাসী সংগঠন’ দাবি করে তা নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন ছাত্র ইউনিয়ন সভাপতি মেহেদী হাসান নোবেল। একইসঙ্গে মুক্তিযু্দ্ধ মঞ্চের নামে সকল প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করার ঘোষণা দেন তিনি। ডাকসুর ভিপি নুরুল হক নুরের ওপর হামলার জেরে রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশে বাম ছাত্র সংগঠনগুলোর এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

সমাবেশে বামপন্থী ছাত্র নেতা নোবেল বলেন, মুক্তিযুদ্ধ মঞ্চ আসলে মুক্তিযোদ্ধাদের কোনো সংগঠন নয়। এটা দিনে দিনে সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নুরুল হক নুরের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলার বিচার করতে হবে। নইলে সাধারণ ছাত্রদের সঙ্গে নিয়ে দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তোলার হুশিয়ার দেন তিনি। নোবেল বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের দায়িত্বছিল শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া। বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা। কিন্তু ভিসি ও প্রক্টর শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। এই বিজয়ের মাসে ডাকসু ভবনে যে সন্ত্রাসী হামলা হয়েছে, শিক্ষার্থীরা এর বিচার করেই ছাড়বে।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.