মর্মান্তিক দুর্ঘটনা, তিউনিসিয়ায় নিহত ২৪

তিউনিসিয়ায় পর্যটকবাহী একটি বাস রাস্তা থেকে খাদে পড়ে গেলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এতে আহত হন আরো ১৮ জন দেশটির পর্যটন মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

তিউনেসিয়ার পর্যটন মন্ত্রী জানান, বাসটি তিউনিস থেকে উত্তরের আইন দ্রাহাম শহরের দিকে যাচ্ছিল।স্থানীয় সময় রবিবার চলন্ত একটি বাস রাস্তা থেকে খাদে পড়ে গেলে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।

কিভাবে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটলো তার কারণ এখন পর্যন্ত জানা যায়নি বলে খবরে বলা হয়েছে। দেশটির কর্তৃপক্ষ বলছে তারা এই ঘটনার তদন্ত করছে।

তিউনিসিয়ার স্বাস্থ্যমন্ত্রী জানান, ২৪ জন নিহত হয়েছেন এবং আহত ১৮জন। হতাহতদের বেশিরভাগই ২০ থেকে ৩০ বছর বয়সী।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.