বাংলায় এনআরসি করতে দেবেন না বলে আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভায় তার পালটা জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, গোটা দেশেই হবে এনআরসি আর বাংলাও বাদ যাবে না তাতে।
রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে জবাবি ভাষণ দিতে গিয়ে গিয়ে অমিত শাহ দলীয় সাংসদ স্বপন দাশগুপ্তর প্রশ্নের উত্তরে একথা বলেন। বিজেপি সাংসদের প্রশ্ন ছিল, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এনআরসি হবে না বলে দাবি করেছেন। উনি কি সেটা আটকাতে পারেন? এর উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্বপনদা অত্যন্ত বিনয়ী। নাম না নিয়ে ভদ্রতা দেখাচ্ছেন। খুলে বলতে পারছেন না। আমি স্পষ্ট করে বলে দিই, বাংলা-সহ গোটা দেশেই হবে এনআরসি।
শুদ্ধস্বর/আইপি

