বেগম জিয়ার মেডিকেল রিপোর্ট জমার নতুন তারিখ

গত শুনানিতে কারাবন্দি বেগম খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট আদালতে পেশ করার কথা থাকলেও তা করতে পারে নি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বেগম জিয়ার জামিন আবেদন শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ ডিসেম্বর। তাই আদালত থেকে বিএসএমএমইউ কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে বুধবার (১১ ডিসেম্বর) এর মধ্যে বেগম জিয়ার মেডিকেল রিপোর্ট আদালতে পৌঁছাতে।

মেডিকেল বোর্ডের মতামত সম্বলিত রিপোর্ট এখনও (সোমবার বিকেল সোয়া ৪টা) পর্যন্ত হাতে পাননি বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। বিকেলে তিনি বলেন, ১১ ডিসেম্বরের মধ্যে বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানাতে আদালত থেকে পাঠানো চিঠি পেয়েছি। মেডিকেল বোর্ডের মতামত হাতে এসে না পৌঁছালেও আদালতের নির্দেশে নির্ধারিত দিনক্ষণেই রিপোর্ট পাঠানো সম্ভব বলে আশাবাদী তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.