বৃটেনের নির্বাচন এবং ব্রেক্সিট

 

ব্রিটেনে জাতীয় নির্বাচনে কেন বিরোধী লেবার দল পরাজিত হয়েছে তার কারণ অনুসন্ধান করেছেন দলটির চেয়ারম্যান ইয়ান ল্যাভেরি। তিনি মনে করেন , অধিক মাত্রায় ব্রেক্সিট বিরোধী অবস্থানের কারণে হেরেছে লেবার পার্টি, হেলথ কেয়ার কর্মসূচীর চেয়ে বেক্সিটের বিষয়টি জনগনের কাছে প্রধান ইস্যু ছিল যা জেরেমি করবিন ধরতে পারেন নি । দলনেতা জেরেমি করবিনের বেশির ভাগ মিত্রের মতোই তিনি এই ধারণা পোষণ করেন। এ নিয়ে বিবিসি রেডিও ৪-এর টুডে প্রোগ্রামে ইয়ান ল্যাভেরি বলেছেন, ২০১৭ সালের নির্বাচন এবং এই নির্বাচনের মধ্যে মাত্র একটিই পার্থক্য আছে। তা হলো, লেবার পার্টি আরেকটি ব্রেক্সিট গণভোটের পক্ষ অবলম্বন করছে। তিনি বলেন, এক্ষেত্রে আস্থার সঙ্কট সৃষ্টি হয়েছে। কারণ, ২০১৭ সালের নির্বাচনী মেনিফেস্টোতে লেবার দল বলেছিল, তারা ব্রেক্সিট গণভোটের প্রতি শ্রদ্ধা দেখাবে। কিন্তু শ্বেতাঙ্গ কর্মজীবী সম্প্রদায়ের বহু মানুষ এখন মনে করেন, এই দলটি ব্রেক্সিট আটকে দেয়ার চেষ্টা করছে , এই ধারনা থেকেই কর্মজীবী মানুষ রক্ষণশীল দলকে ভোট দিয়েছে আর এই ভোটের মাধ্যমে বেক্সিট বাস্তবায়ন করার জন্য নতুন করে মাণ্ডেট পেলেন বরিস জনসন । এখন অপেক্ষা করতে হবে ইউরোপীয় ইউনিয়নের সাথে বরিস জনসন কোন চুক্তিতে যান কি না , কোন চুক্তি ছাড়াই বেক্সিট বাস্তবায়ন হলে তা হবে আত্মঘাতী , ব্রিটেনের অর্থনীতিতে এর খারাপ প্রতিক্রিয়া পড়তে পারে । নিত্যপ্রয়োজনীয় জিনিস যা ইউরোপের বিভিন্ন দেশ থেকে ব্রিটেনে আসে তা বন্ধ হলে জিনিসপত্রের মূল্য বাড়তে থাকবে , মানুষের ক্ষমতা কমে গেলে বেকারত্ব বাড়বে , চলমান একটি  সতেজ অর্থনীতিতে    চরম স্থবিরতা দেখা দেবে । যা জনগনের জন্য মঙ্গলকর নয় । আমার কাছে মনে হচ্ছে শেষ পর্যন্ত বেক্সিট বাস্তবায়িত হলেও বরিস জনসনকে একটি সমঝোতায় আসতে হবে ইউরোপীয় ইউনিয়নের সাথে ,নইলে ব্রিটেনের অর্থনীতিতে ধ্বস নামবে তা প্রায় নিশ্চিত ।
আবু আহমেদ খিজির।
সাবেক ছাত্রনেতা এবং আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.