বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ

বিএনপির কর্মসূচির আগেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

আজ শনিবার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগর ও জেলায় বিক্ষোভ কর্মসূচি রয়েছে বিএনপির অঙ্গসংগঠন যুবদলের। তবে বিক্ষোভ কর্মসূচি কোন এলাকায় পালন করবে তা জানায়নি দলীয় সূত্র।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এ বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন, আইন-শৃঙ্খলা রক্ষার্থে সেখানে পুলিশ সবসময় মোতায়েন থাকে, এখনও রয়েছে।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.