বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে কর্মসূচী নিয়ে আলোচনা

সম্ভাব্য কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে জরুরি এ বৈঠক হয়। স্থায়ী কমিটির সদস্য ছাড়াও দলটির কয়েকজন সিনিয়র আইনজীবী বৈঠকে অংশ নেন বলে দলীয় সূত্রে জানা গেছে। । বৈঠকে অংশ নেয়া স্থায়ী কমিটির একজন সদস্য   গণমাধ্যমকে জানান, বৈঠকে চেয়ারপারসনের জামিনের বিষয়ে দলের আইনজীবীদের নিয়ে বৈঠক হয়েছে। তাদের সঙ্গে জামিনের বিষয়ে আরো বিস্তারিত আলোচনা হয়েছে। খালেদা জিয়ার জামিন না হলে কর্মসূচির বিষয়ে কোন আলোচনা হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে। ম্যাডামের জামিন না হলে দলের পক্ষ থেকে আগামী সপ্তাহে কর্মসূচি ঘোষণা দেয়া হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বৈঠকে অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ছাড়াও দলটির আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন প্রমূখ।

শুদ্ধস্বর/আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.