ফের বাড়ল পেঁয়াজের দাম

ফের বেড়েছে পেঁয়াজের দাম। বাজারে নতুন পেঁয়াজের প্রভাবে গত সপ্তাহে দাম কমলেও ফের সপ্তাহের মাথায় দাম বেড়েছে। রাজধানীর বিভিন্ন বাজারে দেথা গেছে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি ২০ টাকা পর্যন্ত। শুক্রবার (২০ ডিসেনম্বর) রাজধানীর কারওয়ানবাজার, রামপুরা, মালিবাগ হাজীপাড়া ও খিলগাঁও অঞ্চলের বিভিন্ন বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে। বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, আমদানি করা ছোট পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ১২০-১৩০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১০০-১২০ টাকা। আমদানি করা পেঁয়াজের পাশাপাশি বাজারে আসা নতুন দেশি পেঁয়াজের দামও বেড়েছে। দেশি নতুন পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৭০-৮০ টাকা।

পেঁয়াজের দামের বিষয়ে রামপুরার ব্যবসায়ী আলম বলেন, সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম আবার বেড়েছে। গত সপ্তাহে নতুন পেঁয়াজের কেজি ৭০ টাকা বিক্রি করেছি। আজ তা ১০০ টাকা কেজি বিক্রি করতে হচ্ছে। পাইকারির যা অবস্থা তাতে মনে হচ্ছে পেঁয়াজের দাম আরও বাড়তে পারে। কারওয়ানবাজারের ব্যবসায়ী নোয়াব আলী বলেন, বাজারে নতুন পেঁয়াজ কম আসছে, এ কারণে দাম কিছুটা বেড়েছে। তবে সামনে প্রাকৃতিক দুর্যোগ না হলে পেঁয়াজের দাম শিগগিরই কমে যাবে।

এদিকে শীতের শাক-সবজি ফুলকপি, পাতাকপি, মুলা, শাল গম, শিম, পালন শাক, মুলা শাক, সরিষা শাকের সরবরাহ বাড়লেও রাজধানীর বাজারগুলোতে সবজির দাম সেভাবে কমেনি। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম অপরিবর্তিত রয়েছে। ব্যবসায়ীরা আগের মতোই বলছেন, শীতের সবজির সরবরাহ বাড়ায় কিছু সবজির দাম কমেছে। এর মধ্যে সব থেকে বেশি দাম কমেছে শিম, পাকা টমেটো ও গাজরের। কিছুদিন আগেও একশ টাকার ওপরে কেজি বিক্রি হওয়া এ সবজিগুলো এখন অনেকটাই সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.