প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। সিঙ্গাপুরে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মৃত্যুবরণ করেন তিনি। আইএসপিআর তথ্যটি নিশ্চিত করেছে। তাঁর বাড়ি ছিল চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায়।
জয়নুল আবেদিনের ভাগনে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আবু রেজা নদভী জানান, বাংলাদেশ সময় মঙ্গলবার বিকাল পাঁচটায় মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন সিঙ্গাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মরদেহ আনার বিষয়টি প্রধানমন্ত্রীর দফতর তদারকি করছে বলেও জানান তিনি। এদিকে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুদ্ধস্বর/আইকে

