নেশার পেয়ালা

নেশার পেয়ালা হাতে
আমি গল্প করি তারা-র সাথে,
একা নিভৃতে, একা নিরন্তরে,
অচিরের প্রাচীন গল্প,
আজ এক হাতে-সরস
এক হাতে কাগজে মোড়ানো তামাক পাতা_
সময়টা বড্ড খারাপ,
আজ আছে কাল নাও থাকতে পারে_
তাতে কি আমি তো ভয় পাই না,
হ্যা ভয় পেতাম,
যখন তুমি নামক বেইমানটা আমার পাশে ছিলে_
তোমাকে হারানোর ভয়ে বিভোর থাকতাম__
আমি তো এখন ভালোই আছি,
এভাবেই ভালো থাকতে চাই,
তারা-দের সাথে নিশিতে
নেশার পেয়ালা হাতে !

67741829_918707318463445_6511267890723815424_n

 

সবুজ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.