‘নেত্রীতো বারবার বিদায় নিতে চান, কিন্তু যেতে চাইলেও যেতে নাহি দিব’

আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন করার জন্য প্রস্তুতি ভালো রয়েছে জানিয়ে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমি এর আগে বলেছি, আমাদের দলের সভাপতি পদে পরিবর্তনের কোন সম্ভাবনা নেই। আমাদের নেত্রী তো বারবার বিদায় নিতে চান, যেতে চাইলেও যেতে নাহি দিব। আমাদের কাউন্সিলরদের এটা হলো একেবারে সর্বসম্মত চিন্তাভাবনা।

সোমবার (৯ ডিসেম্বর) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, অন্য পদগুলোর বিষয়ে নেত্রী নিজেই সাজান, এমনকি তিনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। যেকোনো পদেই নেতৃত্বে পরিবর্তন হতে পারে এবং নেত্রী যে পদের ব্যাপারে মনে করেন তাহলে সেই পদে নেতৃত্ব পরিবর্তন করতে পারেন। এ নিয়ে আমাদের মাঝে কোন অসুস্থ প্রতিযোগিতা নেই। শেখ হাসিনা যে পদের জন্য যাকে যোগ্য মনে করবেন তাকে দিতে পারেন। এটা নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বিধা-দ্বন্দ্বের অবকাশ নেই। কোন দুঃখ, বেদনা, এসবেরও কোনো অবকাশ নেই।

সরকারের মন্ত্রী ও দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোন অপূর্ণতা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, মন্ত্রণালয়ের কাজ গুলোতো একটা ট্র্যাকে চলে এসেছে। ওদিকে দলেও একটা সিস্টেম তৈরি হয়েছে, বিভাগীয় দায়িত্বেও আমাদের দায়িত্বপ্রাপ্ত নেতারা রয়েছেন। ফলে আমার দায়িত্ব পালন করার ক্ষেত্রে দল বা মন্ত্রণালয়ের কোন কাজে হয়তো সেভাবে ব্যত্যয় ঘটেনি।

তিনি আরও বলেন, আমি গেলো দুই সপ্তাহ ধরে তো ঢাকার বাহিরে বেশি থাকছি। শুক্র ও শনিবার ছাড়া আমি দিন শেষে বিকালে হলেও মন্ত্রণালয়ে এসে ফাইলগুলো সই করেছি এমনকি বিমানবন্দরেও বেশ কিছু ফাইল সই করেছি। আমার জন্য কোন ফাইল আজকেরটা আগামী দিনের জন্য ফেলে রাখতে হয় নি। এমনকি ঢাকার বাইরে থাকতে মন্ত্রণালয়ের দুই সচিবের ফোনেও আমি প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছে। আমি আমার দায়িত্ব পালনে কোনো অসুবিধা ফিল করছি না। অসুস্থতা ছিল এটার উপর আমার হাত ছিল না, আল্লার রহমতে এখন আমি শারীরিক ভাবে যথেষ্ট সুস্থ ফিল করছি। নেত্রী চাইলে যেকোনো দায়িত্ব দিলে আমার কোনো অনীহা থাকবে না

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.