ঢাকা সিটি নির্বাচন: মেয়র ও কাউন্সিল পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৪৪৩ জন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনয়ন বিতরণ করেছে ৪৪৩টি, এরমধ্যে মেয়র পদে ৩, কাউন্সিলর পুরুষ ৩৫৯, নারী (সংরক্ষিত আসনে) ৮১ জন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ করা হয়।

বিকেল ৪ টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে উত্তরে মেয়র পদে ড. আসাদুজ্জামান রিপন ও তাবিদ আউয়াল মনোনয়নপত্র সংগ্রহ করেন। এছাড়া কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য উত্তরে মনোনয়নপত্র ফরম উত্তোলন করেছেন ১৫৯ পুরুষ এবং ৩১ নারী ।

এদিকে দক্ষিণে দুই দিনে কাউন্সিলর পদে মনোনয়ন ফরম বিতরণ হয়েছে ২৫০ টি। এরমধ্যে নারী (সংরক্ষিত আসনে) মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৫০টি এবং মেয়র প্রার্থী হিসেবে একমাত্র মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মনোনয়ন ফরম উত্তোলন ও জমাদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পটু প্রমূখ নেতৃবৃন্দ।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.