জার্মানীর প্রথম চ্যান্সেলর কনরাড আডেনাওয়ারের সময়কাল ছুলেন বর্তমান চ্যান্সলেরিন এঙ্গেলা মেরকেল। গত ২২ ডিসেম্বর, ২০১৯ সেই ঐতিহাসিক দিন, যেদিন মেরকেল তার ক্ষমতার ৫১৪৩ দিন পূর্ন করলেন। ফেডারেল রিপাবলিক জার্মানীর প্রথম চ্যান্সেলর ছিলেন আডেনাওয়ার, যিনি ১৯৪৯ সাল থেকে ১৯৬৩ সাল পর্যন্ত চ্যান্সেলরের দায়িত্বে ছিলেন। যদিও হেলমুট কোল সর্বোচ্চ ৫৪৭৯ দিন এ পদে আসীন ছিলেন, যাকে দুই জার্মানীর পুনরেকত্রীকরনের চ্যান্সলর হিসেবে অভিহিত করা হয়। কোল সর্বোচ্চ ৫৮৬৯ দিন চ্যান্সেলরের দায়িত্ব পালন করেন, যাকে ছুতে হলে মেরকেলকে আরো ৭২৬ দিন থাকতে হবে চ্যান্সেলরের আসনে, মানে পরবর্তী মেয়াদেও নির্বাচিত হতে হবে। যদিও গত বছর মেরকেল পরিস্কার জানিয়ে দিয়েছেন পরবর্তী নির্বাচনে প্রার্থী হবেন না তিনি । এবং সবকিছু ঠিকাঠাক থাকলে ২০২১ সালের অক্টোবরে অনুষ্ঠিত হবে জার্মানীর পরবর্তী জাতীয় নির্বাচন। সে হিসেবে এটিই শেষ মেয়াদ।
সানজিদা শিকদার
বিশেষ প্রতিনিধি, শুদ্ধস্বর ডটকম ।

