ছাত্রলীগের হামলায় আহত তুহিন ফারাবি লাইফ সাপোর্টে

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের হামলায় আহত তুহিন ফারাবির অবস্থা সংকটাপন্ন। তার শরীরে খিচুনি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসক।

এ হামলায় ডাকসু ভিপি নুরুল হক ও তার সঙ্গে থাকা অন্তত ২৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

পরে ভিপি নুরুল হক, নুরুল হকের ঘনিষ্ঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এপিএম সোহেলকে কেবিনে নেয়া হয়েছে। নুরুলের ছোট ভাই আমিনুরকে এখন রাখা হয়েছে ওএসই (ওয়ান স্টপ এমার্জেন্সি) তে।

আর ধানমন্ডির চার্টার্ড বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র তুহিন ফারাবিকে রাখা হয়েছে আইসিইউতে লাইফ সাপোর্টে। তুহিনের বাড়ি নোয়াখালী জেলায়।

রোববার সন্ধ্যায় ঢাকা মেডিকেলের ক্যাজুয়ালটি ব্লকের আবাসিক সার্জন মো. আলাউদ্দিন বলেন, ফারাবির অবস্থা সংকটাপন্ন। তার শরীরে খিচুনি হচ্ছে। তিনজন জরুরি বিভাগের আইসিইউতে রয়েছেন। বাকি ২০ জনকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে ।

শুদ্ধস্বর/এস এ কে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.