খালেদার সাথে সাক্ষাৎ করতে বিএসএমএমইউতে পরিবারের ৫ সদস্য

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গেছেন তাঁর পরিবারের পাঁচ সদস্য। আজ সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে বিএসএমএমইউ হাসপাতালে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে তার পরিবারের পাঁচ সদস্য প্রবেশ করেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন। শামসুদ্দিন দিদার বলেন, এর আগে গত ১৪ ডিসেম্বর স্বজনদের দেখা করার কথা থাকলেও কোন এক অজ্ঞাত কারণে কারা কর্তৃপক্ষ তাৎক্ষণিক সাক্ষাতের অনুমতি বাতিল করে।

তিনি বলেন, এক মাস চার দিন পর আজ বেগম খালেদা জিয়ার সঙ্গে তাঁর স্বজনদের দেখা হচ্ছে। যা জেল কোড অনুযায়ী মাসে দুই বার (প্রতি ১৫ দিন অন্তর) স্বজনদের দেখা করার কথা রয়েছে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.