কলকাতায় মিছিলে হাঁটলেনঅপর্ণা সেন, কৌশিক সেন, সোহাগ সেন, ঋদ্ধি সেন ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেতা-অভিনেত্রীরা

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে আন্দোলন শুরু হয়েছে দেশের বিভিন্ন অংশে। এনআর সি’র প্রতিবাদে আগুন জ্বলেছে আসামে । পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতেও প্রতিবাদ মিছিল ও বিক্ষোভে শামিল হয়েছে সাধারণ মানুষ। বিক্ষোভের তপ্ত আঁচ ছডিয়েছে ছাত্রছাত্রীদের মধ্যেও। ইতিমধ্যেই আন্দোলনের পথ দেখিয়েছে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তাদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। এর ফলে আন্দোলনকে তো থামানো যায়নি, উলটে বিক্ষোভ শুরু হয়েছে আরও তীব্রভাবে। কলকাতায় এইসব ঘটনার বিরুদ্ধে বৃহস্পতিবার পথে নেমে বিক্ষোভ দেখালেন টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির একাংশ। মিছিলে হাঁটলেন অপর্ণা সেন, কৌশিক সেন, সোহাগ সেন, ঋদ্ধি সেন ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেতা-অভিনেত্রীরা।

বুধবার দুপুরে মৌলালির রামলীলা পার্ক থেকে শুরু হয় এই মহামিছিল। শেষ হবে শেষ হবে কলকাতা কর্পোরেশনের সামনে। মিছিলের সামনেই ব্যানার ধরে হাঁটতে দেখা যায় অপর্ণা, কৌশিক ও সোহাগ সেনকে। তাঁদের সঙ্গে ছিল হাজার হাজার মানুষ। ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউডের ছাত্রছাত্রীরাও। মিছিলে হাঁটতে হাঁটতেই অপর্ণা সেন জানান, CAA’র বিরোধিতা করছেন তিনি। এবং তাঁর মতো আরও অনেকে এই আইনের প্রতিবাদ জানাচ্ছে। সরকারের কাছে এই বার্তা পৌঁছনো দরকার। তাই আজ তাঁরা পথে নেমেছেন। তার উপর জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর যে লাঠিচার্জ করেছে দিল্লি পুলিশ, তা অত্যন্ত নিন্দনীয়। তারও প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা ।

শুদ্ধস্বর/বি এস

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.