উত্তরে মনোনয়ন ফরম নিলেন মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান মেয়র আতিকুল ইসলাম।

বুধবার বিকাল তিনটায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে আতিকুল ইসলামের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার ব্যক্তিগত সহকারী কর্মকর্তা সাইফুদ্দিন ইমন।

এদিন বিকাল ৩ টা পর্যন্ত উত্তর সিটিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ ওসমানী।

বুধবার সকাল ১০টা থেকে ধানমন্ডি কার্যালয়ে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের হাতে ফরম তুলে দেয়া শুরু হয়।

মেয়র পদে ফরমের দাম ২৫ হাজার টাকা। ফরম বিতরণ আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত রোজ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার বিকাল ৫টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। দুই সিটিতে ভোট অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।

ঢাকা উত্তরে এবারও মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী আতিকুল ইসলাম। জনপ্রিয় মেয়র আনিসুল হকের অকাল প্রয়াণে উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হন আতিক।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.