আন্তরিকতা কি সত্যি হারিয়ে যাবে ?

‘বিয়ে’ মানুষের জীবনের একটি বড় সিদ্ধান্ত। সামাজিক জীবনে এই রীতি এক বিরাট আনন্দের উৎসবের মাধ্যমে পালিত হয়। আমার বড় আপুর যখন বিয়ে হয় তখন আমি পঞ্চম শ্রেণীর ছাত্র। বিয়ে উপলক্ষে বাড়ীতে সাজ সাজ রব ছিল। বাড়ি ভর্তি মানুষ, বাড়ি ভর্তি আনন্দ। দিনভর হইচই, নাচ-গান আর খাওয়া-দাওয়ায় মুখরিত। আয়োজনে যেন কোন রকম ত্রুটি না হয় সেদিকে সবার আন্তরিক সজাগ দৃষ্টি ছিল। শুধু আমিই ভাবতাম একটি মেয়ে একটি পরিবার ছেড়ে অন্য একটি অচেনা,অজানা পরিবারে চলে যাবে এ কেমন কথা ? কথাটি একদিন মায়ের কাছে বলতেই মা বলল-“যে মহান সৃষ্টিকর্তা এ নৈসর্গিক -ঐশ্বরিক সৃষ্টি সুখ দিয়েছেন, তিনি তার ভারসাম্য রক্ষারর কৌশল জালও ঠিক করে দিয়েছেন। অর্থাৎ প্রত্যেক নর-নারী জন্মলগ্ন হতে জোড়া নিয়ে আসে। শুধু যে আনুষ্ঠানিকতা তার পরিপূর্ণতা দেয় সেটিই হল বিয়ে, বুঝেছিস বাবা। আমি মাথা নেড়ে মার কথা সাঁই দিলাম। একজন মেয়ের যখন বিয়ে হয়, তখন তার মা-বাবা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধব সবাইকে ছেড়ে, নিজের স্বাধীনতা বিসর্জন দিয়ে চিরতরের জন্য অন্য আরেকটি পরিবারে যায়, যে পরিবারের সাথে তার কোন রক্তের সম্পর্কই নেই, নেই কোন জানা শুনা অথচ সেটিই হয়ে যায় তার স্থায়ী ঠিকানা।। বিয়ের পর মেয়েদের কে চিরচারিয়িত নিয়ম অনুযায়ী রক্তের বন্ধন ছেড়ে চলে যেতে হয়। চলে যাওয়াও কিন্তু চারট্টি খানি কথা নয়। আবার এত সহজে মেনে নেওয়ার কথাও নয়। যে যায় আর যারা বিদায় দেয় তারাই কেবল কলিজার ছিড়ে যাওয়ার মত কষ্টটা উপলব্দি করতে পারে। বড় আপুকে বিদায় দেওয়ার সময় আম্মুর উচ্চ স্বরে কান্না নানা মারা যাওয়ার সময়কার কান্নাকেও হার মানিয়ে ছিল। আপু চলে যাচ্ছে। আমার সেখানে যেতে ইচ্ছা করছে না। দূর থেকে আমি দেখছি ও কাঁদছে আম্মুকে জড়িয়ে। (বিয়ের সময় কান্নাকাটি করা আমাদের দেশের মেয়েদের এবং মেয়ের মায়েদের যেনো একটি অবশ্যই করনীয় প্রথা। যেকোন পরিস্থিতিতে, যেভাবেই বিয়ে হোক না কেন, কান্নাকাটি যেনো বিয়ের একটি আবশ্যিক আচার। সমাজে শত শত বছর ধরে এ আচারটি বহমান।) সারাদিন অনুষ্ঠান তথা অতিথি আপ্যায়নে ব্যস্ত থেকে, মুখে হাসি ধরে রাখা আব্বুটা ও যখন আপুর হাত শ্বশুরের হাতে সম্প্রদান করতে গিয়ে অনেক কষ্টে বলেছেন-“বেয়াই নিজের মেয়ের মত দেখবেন, ভুল-ত্রুটি হলে ক্ষমা করবেন”-বলে আর কিছু বলতে পারলেন না, দুচোখ দিয়ে ঝর ঝর করে গড়িয়ে পড়া অশ্রু দেখে আশেপাশের সকলের চোখ অশ্রুসিক্ত হয়ে উঠেছিল। আপু তাড়াতাড়ি বিয়ে কর চালে যাওয়ার সেদিন আমাদের কান্না দেখে উপস্থিত সকলের চোখ হতে লোনাজল টপ টপ করে ঝরে ছিল নিশ্চিত। আজ হতে কুড়ি বৎসর আগে আপু যখন শ্বশুর বাড়ীতে গিয়েছিল সে একা যায়নি-সুনিশ্চিত ভাবে তার সাথে গিয়েছিল আমাদের সকলের কান্না ভেজা আন্তরিকতা ও ভালবাসা। আর এখনকার বিয়েতে কান্না নামক বিষয়টির কোন স্থানই নেই। কান্নাকে কত আগে বিসর্জন দেওয়া হয়েছে নয়তো সিন্ধুকে বন্ধী করা হয়েছে।(আবার কিছু কিছু কনেদের, বিউটি পার্লারের দামী মেকআপ বিবাহরত কনেদের আবেগী কান্না চিরতরে ঘুচিয়ে দিয়েছে।) তাই কাউকে কাঁদতেই দেখা যায় না। এমন কি কনে কে বা কনের মা কেও না। এমন ভাব দেখা যায় বিদায় দিতে পারলেই যেন বেঁচে যায়। আবার কিছু ক্ষেতে দেখা যায় যে, আজকাল কনে সাজানোর বিউটি পার্লার গুলোও এ ব্যাপারে সর্তকতা অবলম্বন করে, ওয়াটার প্রুফ মাশকারা, আইলাইনার ইত্যাদি মেকআপ ইউজ করেন, কতোটুকু মেকাপ দেয়া হয়েছে, কতোটুকু কান্নাকাটি এ্যালাউড বলে দেন, যাতে পরবর্তীতে ভিডিওটা ঠিক ঠিক আসে, ভূতনী না দেখায়। আরো দেখা যায় কেবল বর-কনে,বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সবাইকে হাসা হাসিতে মত্ত থেকে ছবি তুলতে, সেলফি নিয়ে দ্রুত ফেইসবুকতে upload দিয়ে যত বেশি like, comments পাওয়া যায় ততবেশীই আনন্দ অনুভব করতে। দিন দিন ইহা সমাজিক ব্যাধি হিসাবে মহামারি রুপ ধারণ করেছে। সাজ সজ্জা, বাহারি পোষাকের প্রদর্শনী, খাওয়া দাওয়া সবখানে আজকাল লোক দেখানো ভাব। একপক্ষ অন্যপক্ষ থেকে কত বেশী স্মার্ট তা দেখাতে পারার নামই মনে হয় বিয়ে। যেখানে লৌকিকতার প্রাধান্য বেশী সেখানে আন্তরিকতা শূন্যের কোটায় থাকা স্বাভাবিক। আবেগের প্রাধান্য বেশী থাকলে বিবেকের মাথায় পছন ধরাও স্বাভাবিক। তাতে নির্ঘাত আন্তরিকতার ঘাটতি হয়ে সংসারের সৌহার্দ্য সম্প্রীতি নষ্ট হয়। বউ শ্বাশুড়ীর যুদ্ধেরর মত নাটকের অবতারনা হয়। অভিনয়ের মুখোশ উম্মোছিত হয়ে গেলে আন্তরিকতা পালিয়ে বেড়ায়। শুরু হয় কাহিনী ঘর ঘর। তাই লৌকিকতা নয় আন্তরিকতায় কাম্য। নয়তো লৌকিকতার কাছে কালের আবর্তে আন্তরিকতা চিরদিনের মত হারিয়ে যাবে। ১৫-২০বছর আগে যে আনন্দ ছিল, বিয়ে অনুষ্ঠানকেন্দ্রিক তখন আত্মীয়-স্বজনের মধ্যে যে আন্তরিকতা ছিল তার ছিটেফোটাও এখন নেই। ছোট থেকে বড় সবাই সবার খোঁজখবর নিতো, খাওয়া-দাওয়া ঠিকমতো করেছে কি না। আর এখন বিয়েতে গেলে নিজের মতো করে খেয়ে চলে আসতে হয়। কেউ জিজ্ঞেস করলে করলো, না করলে নেই। আগে যেমন আত্মীয়-স্বজনকে দাওয়াত করলে সবাই ছুটে আসতো, বাড়ি সরগরম হয়ে উঠতো সেটিও হয় না।

20181210_131841

আবু জাফর শিহাব(এল এল বি)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.