আজ বেগম রোকেয়া দিবস

রোকেয়া দিবস লেখক, শিক্ষাবিদ ও নারী জাগরনের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম দিবস আজ। ১৮৮০ শালের ৯ই ডিসেম্বর রংপুর এর পায়রাবন্দে এক জমিদার পরিবারে জন্মগ্রহন করেন এই মহীয়সী নারী । ১৯৩২ সালের এই দিনেই মারা যান তিনি। নারী জাগরনে বেগম রোকেয়ার অবদানকে স্মরণ করে বাংলাদেশে এ দিনটিকে রোকেয়া দিবস হিসেবে পালন করা হয়। বিভিন্ন স্কুল, কলেজে ও বিশ্ববিদ্যালয়ে বিশেষ ভাবে দিবসটি উদযাপন করা হয়। বাঙ্গালী সমাজে নারী পুরুষের সমান অধিকারে কাজ করে গেছেন তিনি আমৃত্যু। নারী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, তাদের ক্ষমতায়ন, সম্পত্তিতে অধিকার প্রতিষ্ঠার লড়াইটা তিনিই শুরু করেছিলেন। নারীদের সুশিক্ষিত করার উপর জোর দিতে গিয়ে বেগম রোকেয়া বলেছিলেন- “বর দুর্লভ হইয়াছে বলিয়া কন্যাদায়ে কাঁদিয়া মরি কেন? কন্যাগুলিকে সুশিক্ষিতা করিয়া কার্যক্ষেত্রে ছাড়িয়া দাও, নিজের অন্ন বস্ত্র উপার্জন করুক”। ১৯৯১ সাল থেকে নারী কল্যাণ সংস্থা রোকেয়া পদক প্রদান শুরু করেন। পরে সরকারিভাবে ১৯৯৬ সাল থেকে এই পদক প্রদান করা হয়। প্রতি বছর ৯ই ডিসেম্বর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কতৃক আয়োজিত বেগম রোকেয়া দিবস অনুষ্ঠানে এ পদক প্রদান করা হয়। এ বছর বেগম রোকেয়া পদক এর জন্য পাঁচ জন বিশিষ্ট নারী ব্যাক্তির মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। । সোমবার রাজধানি ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোকেয়া পদক ২০১৯ প্রদান করবেন বলে রবিবার মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন নারী সংগঠনগুলি নানানভাবে দিবসটিকে উদযাপন করেন। যদিও এখনও দেশের নারীরা অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন প্রায় সবক্ষেত্রেই। পরিবার থেকে শুরু করে সমাজের সব পর্যায়ে। নারীরা নিরাপদ নয় আজ কোথাও । ৬ মাশের শিশু থেকে শুরু করে মধ্যবয়সী পর্যন্ত বাদ যাচ্ছেন না কেউ। ধর্ষন যেন এখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। গনপরিবহনে নারীরা হচ্ছেন প্রতিনিয়ত নানানভাবে হেনস্থার শিকার। আসকের প্রতিবেদন অনুযায়ী গত ছয় মাসে ৬৩০ জন নারী ধর্ষনের শিকার হয়েছেন। এছাড়া পরিবারগুলোতে পারিবারিক সম্পত্তি বন্টন ও অধিকার চর্চার ক্ষেত্রেও উল্লেখযোগ্য কোন পরিবর্তন আসেনি। তবুও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে গত কয়েক দশকে মেয়েরা শিক্ষার বিভিন্ন পর্যায়ে অনেকটাই এগিয়ে এসেছে। এবং গার্মেন্টস খাতের কর্মীদের প্রায় সিংহ ভাগই নারীরা।
সানজিদা সিকদার, লেখিকা এবং সাংবাদিক,
শুদ্ধস্বর ডটকমের বিশেষ প্রতিনিধি ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.