আগুনে বিআরটিসির দোতলা বাস পুড়ে ছাই

রাজধানীর বিমানবন্দর সড়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার বিকাল ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই বাসটির অধিকাংশই পুড়ে ছাই হয়ে যায়। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয় তা জানা যায়নি।

শুদ্ধস্বর/অইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.