অহিংসা ও সত্যাগ্রহই প্রতিবাদের একমাত্র পথঃরাহুল গান্ধী

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় উত্তাল হয়ে পড়েছে অসম-সহ দেশের বিভিন্ন অঞ্চলে। জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিক্ষোভের জেরে প্রবল উত্তেজনা ছড়ায় খোদ রাজধানী দিল্লিতেই। গত তিনদিন ধরে গন্ডগোল চলছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও। রাস্তা অবরোধের পাশাপাশি বেশকিছু জায়গায় রেলস্টেশন ভাংচুর করে বিক্ষোভকারীরা। রীতিমতো তাণ্ডব চালিয়ে ট্রেনে পাথর ছোঁড়ার পাশাপাশি আগুনও ধরিয়ে দেওয়া হয়। এই পরিস্থিতিতে টুইট করে বিক্ষোভকারীদের সংযত হওয়ার পরামর্শ দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অহিংসা ও সত্যাগ্রহই প্রতিবাদের একমাত্র পথ বলে উল্লেখ করলেন।

শুদ্ধস্বর/এইচ বি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.