স্ত্রীর কাটা মাথা হাতে নিয়ে থানায় স্বামী

ভারতের উত্তরপ্রদেশে ঘটেছে বর্বর এক ঘটনা। মদ পানে বাঁধা দেয়ায় স্ত্রীকে জবাই করে হত্যা করেছে নরেশ নামে বর্বর এক স্বামী। শুধু তাই নয় স্ত্রীকে জবাই করে হাতে করে থানায় এসে হাজির হন ঐ স্বামী। সোমবার (১১ নভেম্বর) সকালে স্ত্রীর কাটা মাথা হাতে নিয়ে পুলিশের কাছে নিজের অপরাধের কথা স্বীকার করেছেন ওই ব্যক্তি। আগরার হারি পর্বত পুলিশ স্টেশনের অধীনে এতমাদুদাউলা এলাকায় রোববার (১০ অক্টোবর) রাতে স্ত্রীকে হত্যা করেন তিনি।

টিভির মেকানিক হিসেবে কাজ করতেন নরেশ। ১৭ বছর আগে শান্তিকে বিয়ে করেন তিনি। তাদের তিন মেয়ে এবং এক ছেলে আছে। নরেশ প্রায়ই মদ খেতেন। আর এ নিয়েই তার স্ত্রীর সঙ্গে তার ঝামেলা হতো। রোববার (১০ অক্টোবর) রাতেই ঘরে বসে মদ খাচ্ছিলেন নরেশ। সে সময় তার স্ত্রী তাকে থামানোর চেষ্টা করেন। স্ত্রীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে দা নিয়ে স্ত্রীর মাথায় কোপ দেয় সে। পরদিন সকালে ওই কাটা মাথা নিয়েই থানায় হাজির হন তিনি। নরেশকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার দাবি, স্ত্রীকে হত্যার সময় সে মদ্যপ ছিল না। তবে তিনি তার স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছেন।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.