র‌্যাবের অভিযানে ১০০২ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকায় পাচারের সময় ১০০২ বোতল ফেন্সিডিলসহ মো.মোকারম হোসেন (২২) নামের এক যুবককে আটক করেছে র‌্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ সদস্যরা। র‌্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর কোম্পানি অধিনায়ক মেজর সৈয়দ ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) গভীর রাতে দিনাজপুরের বিরামপুর মির্জাপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ওই যুবকে আটক করা হয়। আটক মো.মোকারম হোসেন (২২) হাকিমপুর উপজেলার নওদাপাড়া গ্রামের মো.জয়মুদ্দিন হোসেন এর ছেলে।

র‌্যাব-১৩ জানায়, মঙ্গলবার (২৬ নভেম্বর) গভীর রাতে বিরামপুর মির্জাপুর মোড়এলাকায় একদল মাদক ব্যবসায়ী সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকায় পাঠানোর উদ্দেশ্যে একত্র করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে ১০০২বোতল ফেনসিডিলসহ মো.মোকারম হোসেনকে আটক করা হয়। র‌্যারে প্রথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক ফেনসিডিল ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। র‌্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর কোম্পানি অধিনায়ক মেজর সৈয়দ ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.