রানু মন্ডল এখন র‌্যাম্প মডেল

ভারতের রানু মন্ডলের কাছে রানাঘাট এখন অতীত। এক সময় ধুলোমাখা এই আধবুড়ি নারীকে স্টেশনে পাত্তাই দিতেন না কেউ! তবে এখন রানুর সময় বদলেছে। বাস স্টপে পাগলের মতো ঘুরাফেরা করা সেই রানু এখন শোবিজ জগতের বড় তারকা। যা করেন তাই যেনো ভাইরাল হয় নেট দুনিয়ায়। রাস্তার পাশ থেকে রানু মণ্ডল বর্তমানে কাজের প্রয়োজনে বেশির ভাগ সময়ই থাকছেন মুম্বাইয়ের আলীশান হোটেলে।

গ্ল্যামার দুনিয়ায় এসে রানু মন্ডলও হয়ে উঠেছেন গ্লামার কন্যা। জানা গেছে মুম্বাই পাড়ি দেওয়ার আগে অবশ্য একবার স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে পার্লারের শরণাপন্ন হয়েছিলেন রানু। সম্প্রতি রানুর নতুন মেকওভার দেখলে চেনাই দায় এই কি সেই রাণাঘাটের রানু মণ্ডল? প্রশ্ন উঠতে পারে আপনার মনেও। কথাতেই আছে, ‘প্রথমে দর্শনধারী, পরে গুণবিচারি।’ এই প্রবাদের ফাঁদে পড়েছেন রাণাঘাটের রাণুও।

কানপুরে সিদ্ধা নামের এক বিউটি পার্লারের শাখার উদ্বোধন হয়েছে। সেখানেই রানুর মেকওভার করা হয়েছিল কোনও অনুষ্ঠানের জন্য। মেকওভারের পর বদলে যায় তার চেহারা। নবরূপী রানুর ছবি আপাতত নেটদুনিয়ায় ভাইরাল। ছবিতে দেখা যাচ্ছে, রানুর পরনে জমকালো এক লেহেঙ্গা, সঙ্গে মানানসই ভারী গয়না। আটোসাটো করে বাঁধা ডিজাইনার খোপা। তাতে আবার গোঁজা গোলাপফুল। তবে রানুর এই নতুন সাজ কিন্তু নেটদুনিয়ায় নজর কেড়েছে অন্যভাবে। প্রশংসা কুড়নোর জায়গায় ট্রোল করা হয়েছে তাকে। কেউ তো আবার তার ছবির নীচে এ মন্তব্যও করে বসেছেন যে, এবার তো ঐশ্বরিয়া রাই বচ্চনও লজ্জা পেয়ে যাবেন আপনাকে দেখলে। হায় হায়!

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.