বিয়ে বা বিবাহ অভিধানিক যার অর্থ পরিণয়। সহজ কথায় দুজনের মিলন। তবে অর্থ যা-ই হোক বিয়ে মানেই সীমাহীন আনন্দ-উৎসবের এক ব্যাপার। আগে বিয়ে অনুষ্ঠান পরিণত হতো সব আত্মীয়-স্বজনের মিলনমেলায়। সপ্তাহজুড়ে চলত আনন্দ উৎসব। গ্রামের কারও বাড়িতে বিয়ের অনুষ্ঠানে পুরো গ্রামেই ছড়িয়ে পড়ত আনন্দের রেশ। আগের দিনে বিয়েতে গ্রামের মেঠো উঠোনে শামিয়ানা বা পেন্ডেলের নিচে নবসে কাঠফাঁটা রোদে হোক কিংবা কনকনে শীতে। বরযাত্রী পৌঁছার পর প্রথমে আপ্যায়ন করা হতো শরবত দিয়ে। এরপর খাবারে দেয়া হতো ঝুল ওয়ালা মুরগীর মাংস, গরুর ঝাল গোশত, হাল্কা ঘিয়ে ভাজা চিকন চালের ভাত আর সাথে চনা কিংবা মুগ ডাল, তাজা সালাদ। ঘরে তৈরি দই। দই দিয়ে খাওয়ার জন্য দেয়া হতো আলাদা করে বিন্নি চালের ভাত। সবশেষে পায়েশ। বিয়েরূপগঞ্জ খাবার ৩৭ সাবানে দূরে পুকুর পাড়ে বসানো টবের পানিতে হাত ধোঁয়ার মাঝে যে তৃপ্তি পেতাম তা কেমন জানি আজ আর নেই। গ্রামের ময়-মুরব্বীদের নির্ভেজাল মেহমানদারী, বর পক্ষের যেন কোন অসুবিধা না হয় তার ছিল পারফেক্ট নজরদারী। বর যাত্রীর আলাদা কদর ছিল। তাদের আলাদা সম্মান করা হত। কিন্তু এখন সেদিন কি আর আছে? আজকালকার চিত্র তো একেবারেই ভিন্ন। অনুষ্ঠান পেড়িয়ে উঠোনের গন্ডি, হয়েছে কমিউনিটি সেন্টারে বন্দী। ধনী হোক কিংবা গরীব খাবারে যা একটু পার্থক্য, অন্যতায় সবার দৌড় ঐ ক্লাব পর্যন্ত। এখন বিয়ে মানেই ফয়েল পেপারে মোড়ানো চিকেন ফ্রাই, গরুর কালো বুনা, খাসীর খোরমা, শামী কাবাব আর ঘিয়ে গোসল দেওয়া ভাত, নয়তো স্তর বিশেষে কাচ্চি। আর বেসিনের পাশে বসিয়ে রাখা হ্যান্ডওয়াশ। এখন আপগ্রেড সব আপগ্রেড!! দিন বদলেরর হাওয়ায় সব ডিজিটালাইসড হয়েগেছে! আগেকার গ্রামের বিয়েতে বরের জন্য স্টেইজ বানানো হলেও কনে থাকত ঘরের ভেতরে। নিকট আত্মীয় ছাড়া কারো দেখার তেমন একটা সুযোগ থাকত না ফলে বজায় থাকত পর্দা প্রথা। শ্রেণী বিশেষে ক্যানন ক্যামেরাই একান্ত আপনজনদের নিয়ে তোলা হতো বিশেষ মুহুর্তের বিশেষ ছবি। সর্বোচ্চ এক রিল সমান ৩৬টি। এখন আপগ্রেডের জমানায় ভিমড়ি খাওয়ার অবস্থা! বর -কনেকে পাশাপাশি বসিয়ে শতশত মোবাইল, ডিএসএলআরের ফ্লাশ লাইটের ঝলকানি বিএফডিসিতে চলা সিনেমার শূটিং কে ও হার মানায়। শুধু নববধূই নয় বৃদ্ধা বণিতা নানা ঢঙেগ, নানা ভঙ্গিমায়, নানা এঙ্গেলে ছবি তোলার দিই পোজ। ভাবভঙ্গি এমনই একদিনের জন্য সব মাফ। পরের কথা কি বলব, ছবি তোলতে আমি নিজেও কম যাই না ববং সবার থেকে আমি আরও এককাঠি সরেশ। সবচেয়ে মজার ও আসল কান্ড তো তখন দেখা যায় যখন ক্যামেরাম্যান বউয়ের কাছে গিয়ে তার বুকের কাছে আচলটা ঠিক করে দেয়। নিচের শাড়িটা টেনে লম্বা করে দিয়ে মাথার ওড়নাটা টানটান করে দিয়ে তার সহকারীকে লাইটটা বউয়ের উপর ফোকাস করার নির্দেশনা দিয়ে নিজে ক্যামেরাটাকে রোল করে ধীরে ধীরে একবার বউয়ের কাছাকাছি পৌঁছায় আবার পিছনে ফিরে আসে । বর সাহেব হাতে একখানা লাল গোলাপ নিয়ে বউয়ের সামনে যখন হাটু গেড়ে বসে তখন ক্যামেরাটা জুম করে বর-বউ এর মুখোমুখি এসে থেমে বুড়ো আঙ্গুলটা দেখিয়ে বলে, গ্রেট! নয়তো বলে ওয়েল ডান! তখন বুঝার বাকী থাকেনা শর্ট পারফেক্ট। “বিবাহ একটি উত্তম ইবাদত”। কারণ বিয়ের প্রধান উদ্দেশ্য হল মানবজাতিকে সকল পাপাচার ও অশ্লীলতা থেকে রক্ষা করা। কিন্তু এখন আমরা এই বিয়েটাকে অশ্লীলতার প্রমোট করার অন্যতম মাধ্যম বানিয়েছি। মস্তিষ্ক অন্য সবক্ষেত্রে কাজ করলেও অশ্লীলতাকে না বলার ক্ষেত্রে হ্যাং হয়ে থাকে! এ প্রসঙ্গে একটি ঘটনা বলি- “একদিন সম্রাট আকবর অন্দর মহলে চুলে কলব লাগাচ্ছিলেন। এমন সময় সেখানে বীরবল প্রবেশ করে। বীরবলকে দেখে সম্রাট তড়িঘড়ি করে কলব লুকিয়ে ফেলে। কিন্তু সম্রাট বুঝতে পারে, বীরবল সব দেখে ফেলেছে। তখন সম্রাট বিষয়টাকে হালকা করার জন্য বলেন, ‘আচ্ছা বীরবল! মাথায় কলব দিলে কি মস্তিষ্কে কোনো ক্ষতি হয়?’ বীরবল মুখে গাম্ভির্য টেনে বললেন, যার মস্তিষ্কই নেই তার আবার ক্ষতি হবে কী করে!! সম্রাট চিন্তিত হয়ে বললেন, অর্থাৎ? বীরবল বললেন, অর্থাৎ, মাথায় মস্তিষ্ক থাকলে কী আর চলে যাওয়া সময়কে ফিরিয়ে আনার জন্য অহেতুক সময় নষ্ট করে মাথায় কলব লাগাতেন? আমরা ও আজ মস্তিষ্কহীন। মাথায় মস্তিষ্ক থাকলে কি মুসলমানের ঘরে জন্ম নিয়ে বিয়ের নামে এসব অশ্লীলতা, অপসংস্কৃতি, পর্দা লঙগন কে আফগ্রেড-ফাফগ্রডের নামে চেনা অচেনা হাজার হাজার লোকের সামনে এভাবে প্রমোট করতাম?? বিবাহকে সুন্নাত হিসেবে মেনে নিয়ে শরীয়তের বিধিবিধান যতদিন মস্তিষ্কে ধারণ করবনা ততদিন বিয়ে হতে অপসংস্কৃতি তথা অশ্লিলতা দূর করা সম্ভব হবে না। (আমি হুজুর নই, আবার মানবীয় দোষ ত্রুটির উর্ধ্বে ও নই।তবে নিজস্ব মতামত ব্যক্ত করলাম।

লেখক: আবু জাফর শিহাব( এল এল বি

