বিএনপি নেতা হেলাল কারাগারে

নাশকতার মামলায় বিএনপি নেতা আজিজুল বারী হেলালের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডলের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আজিজুল বারী হেলাল। আজিজুল বারী হেলালের পক্ষে শুনানি করেন সৈয়দ নজরুল ইসলাম। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাজহারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত আদালতে হাজিরা দিতে যাওয়া পথে তার দলের নেতাকর্মীদের নাশকতার অভিযোগে ২০১৪ সালের ২৪ ডিসেম্বর চকবাজার থানায় মামলাটি দায়ের করেন এসআই দেলোয়ার হোসেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.