বাল্টিক বাংলাদেশ চেম্বার অফ কমার্স গঠনের উদ্যোগ

 বাংলাদেশের সাথে লাটভিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক মজবুত করার পাশাপাশি বাল্টিক বাংলাদেশ চেম্বার অব কমার্স গঠনে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় শুক্রবার লাটভিয়ার রাজধানী রিগায়। স্থানীয় বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে এবং অল ইউরোপীয়ান বাংলাদেশ এসোসিয়েশন আয়েবার সহযোগিতায় রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন আয়েবার সভাপতি ইঞ্জিনিয়ার ডঃ জয়নুল আবেদিন , পোল্যান্ডের অনারারি কন্সাল ইঞ্জিনিয়ার ওমর ফারুক, আয়েবা সহ সভাপতি ফখরুল আকম সেলিম , বাংলাদেশ কমিউনিটি ইন লাটভিয়ার প্রেসিডেন্ট তারেক আহমদ, আয়েবা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আজহারুল হক ফেরদৌস , আয়েবার বাংলাদেশের কো-অর্ডিনেটর তানবীর সিদ্দিকী প্রমূখ।
75603899_2503060553135305_8193112934205882368_n.jpg
স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে মিহাইলিস , অলগা কারাবলিনা, আররতুস ভেইসপালস,ভেলরি সহ উপস্থিত অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন ,বাল্টিক বাংলাদেশ চেম্বার অব কমার্স গঠন করা হলে বাংলাদেশী বিভিন্ন পণ্য অতি সহজে বাল্টিক দেশ গুলোর বাজারে প্রবেশ করতে পারবে। পাশাপাশি বাংলাদেশেও বাল্টিক দেশ গুলোর বিনিয়োগের পথ প্রশস্ত। হবে। উল্লেখ থাকে যে এখানে খবর নিয়ে জানা গেছে বাল্টিক শহরে মাত্র ছয়জন বাংলাদেশী থাকে শহরের বাহিরে মিলিয়ে মোট ২৭ জন বাংলাদেশী বসবাস করছে। দুই তিন জন বাংলাদেশী স্টুডেন্টৈর সাথে আলাপ করে জানা গেছে তারা বাংলাদেশ থেকে গত এক বছর আগে স্টুডেন্ট ভিসায় বাল্টিতে লেখাপড়া করতে এসেছে । কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, আইটি ইঞ্জিনিয়ারিং এবং এমবিএ করতে তারা তিনজন এখানে এসেছে ।বাংলাদেশের সাথে বাল্টি চেম্বার অফ কমার্সের এই চুক্তি যদি সফলতা পায় তাহলে বাংলাদেশ যেমন সে দেশ থেকে বিরাট অঙ্কের অর্থ আয় করতে পারবে, পাশাপাশি সে দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও খুব সহজে বাংলাদেশী পণ্য কিনতে পারবে । এবং বাল্টির জনগণ ও বাল্টিতে ঘুরতে আসা বিশাল সংখ্যক বিদেশী পর্যটকদের কাছেও বাংলাদেশী বিভিন্ন পণ্যের আরো বেশি পরিচিতি পাবে ।
76759912_2850440438299264_8806501669291425792_n.jpg
বিদেশে পড়তে আসা কয়েকজন স্টুডেন্টদের আলাপচারিতায় একথা জানা গেছে তাদের মধ্যে কেউ এমবিএ, কেউ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং অন্যজন আইটি ইঞ্জিনিয়ারিং-এ পড়ছে লাটভিয়াতে । তরুন স্টুডেন্টদের কাছ থেকে কথা বলে জানা গেছে তারা বাংলাদেশী খাবার ও বাংলাদেশী বিভিন্ন পণ্য সামগ্রী অন্যান্য দেশের মতো খুব একটা পাওয়া যায়না । তাই এই উদ্যোগটি যেমন বাংলাদেশের অর্থনীতিতে লাভজনক হবে তেমনি প্রবাসী বাংলাদেশিরাও বাংলাদেশী খাবার, বিভিন্ন পণ্য পাবে । ঐসভায় লাটভিয়ার স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শুদ্ধস্বর/আখি সীমা কাউসার
রোম প্রতিনিধি ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.