পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে নাগরিক ঐক্যের মানব্বন্ধন

পিয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যের চরম উর্দ্ধ গতি,সরকারের অপশাসন, ও তাদের দলীও সহযোগী নেতা কর্মীদের অনৈতিক কার্যক্রম,সিমাহীন দুর্নীতি,চাদা বাজি,টেন্ডার বাজি,ক্যাসিনো জুয়া,পরিবহনে অরাজকতা সহ বিভিন্ন দাবীত “নাগরিক ঐক্যে”র উদ্দ্যেগে আজ বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত  হয়।
মানববন্ধনে  বক্তব্য রাখেন, “নাগরিক ঐক্যের” আহবায়ক জনাব মাহমুদুর রহমান মান্না,সংগঠনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য জনাব এস এম আকরাম,কেন্দ্রীয় সদস্য ও সম্বনয়ক জনাব শহিদুল্লা কায়সার,কেন্দ্রীয় সদস্য মোফাখখারুল ইসলাম নবাব,নাগরিক ঐক্যের ঢাকা উত্তরের নেতা শাহিনুল আলম শাহিন,যুব ঐক্যের সমম্বয়ক কবির হাছান,ছাত্র ঐক্যের আহবায়ক সাকিব আনোয়ার।বক্তব্যে এ সরকারের গনবিরোধী কার্য্যকলাপ ও দ্রব্য মুল্যের উর্দ্ধগতি রোধে দূর্বার গনআন্দোলনে শরিক হওয়ার জন্য সব শ্রেণী পেশার মানুষের প্রতি আহবান জানানো হয়।

মাহামুদুর রহমান মান্না বলেন সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে , গত কিছুদিন ধরে পেয়াজ সহ দ্রব্যমূল্য বৃদ্ধি জনগনের কষ্টের সীমা অতিক্রম করেছে , তিনি বলেন লোক দেখানো শুদ্ধি অভিযান এখন নেই ,তিনি বলেন আজকে পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছেছে একটি সর্বব্যাপী ঐক্য গঠন করে আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ছাড়া জনগনের সামনে আর কোন বিকল্প নেই । তিনি চলমান পেশাজীবীদের আন্দোলনের প্রতি সমর্থন জান্যে বলেন আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে দাবী আদায় করি ।

শুদ্ধস্বর/এইচ বি

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.