ধর্ষণ করে ইন্টারনেটে ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১২

পাবনার ঈশ্বরদীতে সদ্য বিবাহিত এক কলেজ ছাত্রীকে অস্ত্রের মুখে ধর্ষণ করে ভিডিও ধারণ করে সে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার দায়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঈশ্বরদী থানায় এ ঘটনায় শনিবার (০৯ নভেম্বর) লিখিত অভিযোগ দিলে রবিবার (১০ নভেম্বর) সাহাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের মেহেদী হাসান, রাজিব মাল, রাসেল, দিয়াড় সাহাপুর গ্রামের রাব্বি হোসেন, শিহাব হোসেন, শামিম হোসেন, সৈকত হোসেন, রাজু আহমেদ, শফিউল ইসলাম সালমান, সাহাপুরের ইমন আলী, আশিক ও ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়া গোপালপুরের মাহফুজ আহমেদ।

এ ব্যাপারে ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দীন ফারুকী জানান, অস্ত্রের মুখে জিম্মি করে সদ্য বিবাহিত এক গৃহবধূকে ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও ধারণ করা হয়। পরে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ায় ওই গৃহবধূর সংসার ভেঙে যায়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.