ধর্মঘটে অচল চাঁদপুর লঞ্চঘাট

নৌ ধর্মঘটে অচল হয়ে পড়েছে চাঁদপুর লঞ্চঘাট। গতরাত ১২টা ১ মিনিট থেকে চাঁদপুর থেকে রাজধানী ঢাকা, নারায়নগঞ্জ, বরিশাল, শরীয়তপুরসহ সকল রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী সাধারণকে।

নিয়োগপত্র ও খাবার ভাতা দেয়াসহ ১১ দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এ ধর্মঘটের ডাক দেয়।

এর আগে চলতি বছরের এপ্রিল ও জুলাই মাসেও কর্মবিরতি পালন করে শ্রমিকরা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.