তিনদিনের সফরে দুবাই যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিনদিনের সফরে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের আমন্ত্রণে দুবাই যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দেশটির প্রযুক্তি যুগের স্মরণকালের সেরা আয়োজন দুবাই এয়ার শো-২০১৯-এ অংশ নিবেন প্রধানমন্ত্রী।

কূটনৈতিক সূত্র থেকে এসব তথ্য জানা গেছে। ১৬ নভেম্বর দুবাইয়ের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। ফিরবেন ১৯ নভেম্বর। এরপর ২২ নভেম্বর একদিনের সফরে কলকাতা যাবেন প্রধানমন্ত্রী।

কলকাতার ইডেন গার্ডেনে হতে যাওয়া ভারত-বাংলাদেশের মধ্যকার দিবা-রাত্রির টেস্ট ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.