তারেক রহমানের জন্মদিন উপলক্ষে গরিবদের মাঝে জেডআরএফের খাদ্য বিতরণ

কেক কাটা নয় বরং আলোচনা সভা, দোয়া মাহফিল ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন পৃথকভাবে কর্মসূচি পালন করছে।

আজ বুধবার দুপুরে রাজধানীর উত্তরা বায়তুল আমান মসজিদ ও তাহফিজুল কুরআন মাদরাসায় মিলাদ মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সহ-প্রশিক্ষণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বিএনপি নেতা মামুন বিন আব্দুল মান্নান, মহিলা দলের শামীমা রহিম, এ্যামট্যাবের বিপ্লবুজ্জামান বিপ্লব, ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ডা. খালেকুজ্জামান দীপু, ডা. ফখরুজ্জামান, জেডআরএফের আনারুল ইসলাম, সোহেল মাহমুদ, ড্যাবের ডা. গালিব হাসান, রোকনুজ্জামান রুবেল, ডা. মীর মো. হাসান, ডা. মোহাইমেনুল ইসলাম বিপ্লব, ডা. নাভিদ মোস্তাক, ডা. রফিকুল ইসলাম, ডা. লিঙ্কন, ডা. মনি, ডা. নয়ন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনোয়ারুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে দুই শতাধিক দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এর আগে, মঙ্গলবার রাতে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জেডআরএফ। গুলশানে সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য বিশেষ দোয়া করা হয়।

জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, বিএনপির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, ড্যাবের নেতা ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, ডা. শামীম, ডা. আকাশ, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, কৃষিবিদ আনোয়ারুন্নবী মজুমদার বাবলাসহ জেডআরএফের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তারা সবাই তারেক রহমানকে জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তার সুস্বাস্থ্য কামনা করেন।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.