চুয়াডাঙ্গায় ট্রাক চাপায় এক নির্মান শ্রমিক নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাক চাপায় জিয়ারুল ইসলাম নামে এক নির্মান শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন এক করিমন (শ্যালোইঞ্জিন চালিত) চালক। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দলকা লক্ষীপুর গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহত নির্মান শ্রমিক জিয়ারুল ইসলাম (২৬) একই উপজেলার বিঞ্চুপু র গ্রামের বাক্কা মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, বিকেলে কাজ শেষে বাড়ি ফিরছিলেন জিয়ারুল। এসময় পিছন দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২০-৯৯১৮) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

ট্রাকটি পালানোর সময় একটি করিমনকে (শ্যালোইঞ্জিন চালিত) ধাক্কা দিলে আহত হয় এর চালক তুহিন আলী। পরে ট্রাক ও এর চালককে আটক করে পুলিশ।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আটক করা হয়েছে ট্রাক ও এর চালককে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হবে।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.