ইতালিতে বঙ্গবন্ধু পরিষদের কমিটি গঠন নুরুল কবির সভাপতি,আহসান পিপু সম্পাদক

  ইতালির রোমে বঙ্গবন্ধু পরিষদ ইতালি শাখার ত্রি-বার্ষিক সন্মেলনে মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে।রোমের প্রেনেসতিনা একটি রেষ্টুরেন্টে হল রুমে এই সন্মেলনে প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর ফরাজী। সন্মেলন উদ্বোধন করেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু। প্রথম পর্বে বঙ্গবন্ধু পরিষদ ইতালির সাধারন সম্পাদক নুরুল কবিরের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক আহসান পিপুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি সর্দার লুৎফর রহমান,জামান মোক্তার ,কামরুল আহসান মন্টু,মোস্তাফিজুর রহমান বাবু,সাংগঠনিক সম্পাদক স্বপন হাওলাদার,শ্রম বিষয়ক সম্পাদক ইলিয়াস মোল্লা,জাসদ ইতালির সভাপতি এ্যাডঃ আনিসুজ্জামান আনিস। এ সময় বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মুরাদ খান,সহ-কোষাধ্যক্ষ কুদ্দুস চৌকিদার,উপ প্রচার সম্পাদক লিটন চৌধুরী,সদস্য মোজাম্মেল হক,মোস্তাক আহমেদ,মনিরুজ্জামান,নাদীম মাহামুদ সহ আরো অনেকে। দ্বিতীয় পর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক নুরুল কবিরকে সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক আহসান পিপুকে সাধারণ সম্পাদক কে দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। এ সময় ইতালি আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর ফরাজী এবং সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু বলেন দীর্ঘ আট বছর নিজেদের ক্ষমতার লোভে ইতালি আওয়ামী লীগ,যুবলীগ,রোম মহানগর আওয়ামী লীগ,শ্রমিক লীগ,মহিলা আওয়ামী লীগ,ছাত্রলীগ,বঙ্গবন্ধু পরিষদের ভঙ্গুর অবস্থায় রয়েছে। আমরা নব গঠিত ইতালি আওয়ামী লীগ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন নেতাকর্মীদের নিয়ে সাজানো হবে। বিলুপ্ত কমিটির সফলতার মধ্যে রয়েছে সভাপতির আট বছরের মধ্যে সাত বছর দেশে অবস্থান আর অন্য নেতাদের রয়েছে পাসপোর্ট দালালীসহ নানান রকম অনৈতিক কাজ যা ইতালি প্রবাসী বাংলাদেশী সমাজে খুব সমালোচিত । ক্ষমতা বেশি দিন কুক্ষিগত করে রাখা যায়, যারা বলেছিলেন তিন বছরের বেশি একদিনও দায়িত্বে থাকব না ,ইতালি আওয়ামী লীগের অফিস হবে আরো কতকিছু ,কোথায় সেই প্রতিশ্রুতি?। আমরা শুনি আমাদেরকে নাকি প্রতিহত করা হবে,আমাদের প্রতিহত করার ফাকাওয়াজ না দিয়ে সাবেক কমিটির নেতৃবৃন্দদের নিয়ে ফেসবুকে নাম ধরেধরে লিখে পারলে তাদের কিছু করেন। জানিনা আপনি বা আপনার নেতাকর্মীরা পারবে কিনা জানিনা তবে এটা সত্য ইতালি আওয়ামী লীগের সিনিয়র নেতার নামে যে বা যারা লিখছে আমরা সেভ করে রেখে দিয়েছি সময় মত আমার কর্মীরা ওদের শায়েস্তা করবে বলে সতর্ক করেন ।
রোম থেকে আঁখি সীমা কাউসার ।
শুদ্ধস্বর/এ এস কে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.