মানবসভ্যতা বিকাশের ধারাবাহিকতাই সমাজ সৃষ্টি উপসর্গ । সুষ্ঠভাবে সমাজ পরিচালনায় সমাজের জন্য কিছু আইনের প্রয়োজন হয়, সেই আইনগুলো আবার সমাজের মানুষ দ্বারাই তৈরি। মানবসভ্যাতার অস্তিত্ব টিকিয়ে রাখতে আইনগুলোই সমাজকে পরিচালনা করে । আইনের বেশিরভাগ বিষয়ই না-বোধক; অর্থাৎ এটা করা যাবে না, ওটা নেয়া যাবে না ইত্যাদি । কিন্ত মানুষের কৌতূহলী মন ’না’ শুনতে অভ্যস্ত নয়। যার পরিপ্রেক্ষিতে মানুষ হয়তো কৌতুহলবশত কিংবা প্রয়োজনে নতুবা অসচেতনতা বশত আইন অমান্য করে । এই আইন অমান্য করার প্রয়াস থেকেই অপরাধের জন্ম । সমাজ ব্যবস্থায় অপরাধ ছিলো, আছে এবং পরিলিক্ষত হয় যে ভবিষ্যতেও থাকবে।
মানবসমাজ সৃষ্টির পর থেকে ,এমন কোনো সমাজ ছিলো না কিংবা বর্তমানেও নেই যেখানে অপরাধ নেই । সমাজ ,সংস্কৃতি,জাতি,ভূখন্ড ইত্যাদির আলোকে অপরাধের ভিন্নতা ছিলো । অপরাধমুক্ত কোনো সমাজ ছিলো না । প্রত্যেকটি সমাজ অপরাধকে তাদের নিজের মত করে চিহ্নিত করে নেয় । দেখা যায় একটি কাজ কোনো সমাজে অপরাধ নয় কিন্ত সে কাজটিই অন্য আরেকটি সমাজে অপরাধ।
মানুষ সামাজিক জীব । সমাজকে সুন্দরভাবে গড়তে হলে র্সবপ্রথম প্রয়োজন হলো সমাজকে অপরাধমুক্ত রাখা ।অপরাধীরা আমাদের সমাজেরই বাসিন্দা । সামাজিক প্রেক্ষাপটের কারণে একজন মানুষ অপরাধের সাথে জড়িয়ে পরে আবার একজন অপরাধী অপরাধ থেকে মুক্ত হয়ে বোধসম্পন্ন মানুষ হয়ে ওঠে । অর্থাৎ ব্যাক্তি বা সমাজকে অপরাধমুক্ত রাখার জন্য সামাজিক দায়বদ্ধতাই সবচেয়ে বেশি ভূমিকা রাখে। বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট ।এ দেশের বৃহৎ জনসংখ্যার বড় একটি অংশ যাদের বয়স ১৫-৩৫ বছরের মধ্যে ।অপরাধের সাথে এ অংশেরই সম্পৃক্ততা সবচেয়ে বেশি । ইভটিজিং, নারী নির্যাতন, ছিনতাই, খুন , মাদক পাচার/সেবন ইত্যাদি অপরাধগুলো এ বয়সে মানুষের হস্তক্ষেপেই পরিপূর্ণতা লাভ করে । একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় যে ,সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক হস্তক্ষেপের মাধ্যমে এসকল অপরাধ নির্মুল করা সম্ভব । অপরাধ সংঘটনের সাথে সমাজ ও পরিবেশ প্রত্যক্ষভাবে জড়িত । কোনো সমাজে যদি অপরাধের মাত্রা বেড়ে যায় সে সমাজের নতুন প্রজন্মের মানুষগুলোও অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার প্রবণতা বেড়ে যায়। আর এ কাজগুলোকে স্বাভাবিক বিষয় হিসেবে দেখে। ফলশ্রুতিতে তারা নিজেদেরকে অপরাধের সাথে যুক্ত করে নেয়। সমাজের সকল মানুষই অপরাধী নয় । ন্যূনতম সংখ্যায় হলেও কিছু সুস্হ বোধসম্পন্ন মানুষ থাকে যারা সমাজের কল্যাণকামী । এ কল্যাণকামী মানুষের সামান্য প্রচেষ্টার ফলে সমাজ থেকে অপরাধের হার অনেকাংশে কমানো সম্ভব।
বর্তমান বাংলাদেশে প্রেক্ষাপটে যদি ইয়াবার কথাই বলি, ইয়াবার খদ্দের এবং ব্যবসায়ী যে সমাজে বাস করে, সে সমাজের মানুষগুলো তাদের র্কমকান্ড সম্পর্কে সাম্যক জ্ঞাত । অর্থাৎ মাদক ব্যবসায়ী এবং সেবনকারী উভয়ের সমাজে চিহ্নিত । কিন্ত আমরা এদের কর্মকান্ড সম্পর্কে জানার পরও নিশ্চুপ থাকি । আর অপরাধী মানুষগুলোকে আমরা সাহায্য করি, কালের অতল গহবরে হারিয়ে যাওয়ার। এভাবে তারা পুরো সমাজকে অপরাধের কলুষতায় কলুষিত করে তোলে । যদি সুস্থ বোধসম্পন্ন মানুষগুলো একটু সচেতন হয়ে উপযুক্ত পদক্ষেপের মাধ্যমে সহানুভুতির দৃষ্টিতে অপরাধপ্রবণ কিংবা অপরাধী মানুষগুলোর প্রতি হাত বাড়িয়ে দেয় তাহলে অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথে ফিরিয়ে এনে আলোকিত সমাজ গড়া সম্ভব । সামাজিক প্রেক্ষাপটে যেমন অপরাধ নিমূল এবং অপরাধ সংঘটনে সহায়তা করে , তেমনিভাবে অপরাধ সংঘটনে বা নিমূলে অথনৈতিক প্রেক্ষাপটও ওতপ্রোতভাবে জড়িত । কথায় আছে ,অভাবে স্বভাব নষ্ট । বাংলাদেশে অপরাধীদের ক্ষেত্রে পর্যালোচনা করলে দেখা যায় বেশির ভাগ অপরাধীই অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তির জন্য জীবনের যে কোনো পর্যায়ে এসে নিজেকে অপরাধের সাথে যুক্ত করে নেয় । এ ক্ষেত্রে বেকারত্ব একটি বড় সমস্যা । বাংলাদেশের শতকরা ৪.২৭ জন মানুষ বেকারত্ব সমস্যায় জর্জরিত । এদের বড় একটি অংশ যুবসমাজ । এ যুবসমাজ নিজেদেরকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিতে বিভিন্ন রকম অপরাধের সাথে জড়িয়ে পড়ে । মাদক ব্যবসা হিসেবে প্রাধান্য পায়। বেকারত্বের হার যদি সামাজিক এবং রাষ্টিয় প্রচেষ্টায় কমিয়ে আনা যায় তবে অপরাধের হার অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব। জাতি হিসেবে আমরা যদি আমাদের মধ্যে একটি মহান ধ্যান-ধারণা লালন করতে পারি: কোন কাজেই ছোট না: তাহলে অপরাধের সাথে আমাদের সংশ্লিষ্টতা বহুলাংশে কমে যাবে এবং বেকারত্ব গুছিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কয়েক ধাপ এগিয় যাবো ।


