হি ইজ ফর হিজ টাইম

ইতিহাস অতীত কাহিনী । আবার ইতিহাস বদলায়! এটা কখনোই সম্ভব নয়। ইতিহাস বদলায়, কি করে সম্ভব? জনৈক পশ্চিমা জ্ঞাণী ( লাকাঁ ১৯৯১-১২)  দাবি করেছেন, ইতিহাস বদলায় অতীত বদলায় বলে নয়, বর্তমান বদলায় বলেই। সুতরাং ইতিহাস অতীত নয়, বর্তমান ।

আমাদের দেশে রাজনীতিতে রির্টায়ার, পদত্যাগ শব্দগুলো অপরিচিত! ক্ষমতায় তাও কিছু অব্যাহতি কালেভদ্রে দেখা যায়, তবে পরবর্তীতে দ্রুতই আবার পূর্ণবাসন করা হয়, মানে এক জায়গায় ভেজাল হয়েছে তো অন্য জায়গায় পোস্টিং । ভিন্নভাবে বলা যায়, একজায়গার ভাইরাস অন্য জায়গায় ছড়িয়ে দেওয়া । কলুষিত আরো বেশি করা। এগুলোই আমাদের নীতি নৈতিকতা বা জনগণের দুর্ভাগ্য । আর রাজনীতিতে আদর্শ! এই বিষয়গুলো যত কম বলা যায় ততই মঙ্গল । কেননা, দল ছাড়া, দল গড়া, দলে টানা, দলে ভিড়ানো, দলে প্রবেশ-অনুপ্রবেশ, ল্যাং মারা, দাবিয়ে রাখা, কটুচাল , গিরিঙি করা ( মুখের ভাষা) আপোষ করা এগুলো হলো আমাদের রাজনীতির মূখ্য শব্দ বা চর্চার প্রধান অংশ । রাজনীতি যে আদর্শের বিষয়, আদর্শ চর্চার মাধ্যমে জনমানুষের আকাঙ্খা পূরণের ব্রতী থাকা, কাছে টানা, সমর্থন জোগানো এই সবের চর্চার কথা নেহায়াত অনুপস্থিত । হোন্ডা-গুন্ডার রাজনীতি সাথে এখন হয়ে গেছে আরো ভয়ানক, টাকার রাজনীতি ! টাকা আছে পদ-পদবি আছে, টাকা আছে দলে প্রভাব আছে, টাকাই রাজনীতিতে কথা বলে! টাকাই রাজনীতি নিয়ন্ত্রণ করে!  ফলাফল সংসদে বেশিরভাগই ব্যবসায়ী । আরো কঠিন ফলাফল, ফুটপাত, অঞ্জুমানমফিদুল এতিমখানা থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে চাদাবাজী, টেন্ডার আর হরিলুট! এক কথায় চলিতেছে সার্কাস! আর এই সার্কাসের কল্যাণেই জনগণের মন থেকে রাজনীতিবিদদের প্রতি বিশ্বাস উঠে বঙ্গপো সাগরে ডুবে গেছে অনেক আগেই,  যা আছে তা শতভাগ ঘৃণা আর ঘৃণা ।

শতভাগ সঠিক মানুষ যেমন পাওয়া ভার, তেমনি শতভাগ সঠিক রাজনীতিবিদ পাওয়াও আমাদের দেশে অসম্ভব । এটা সত্য যে, আমাদের দেশে শতভাগ রাজনীতিবিদ আছেন হাজারে হাজারে, তবে নীতিবিহিন রাজনীতিবিদ! এদের পেশা রাজনীতি এবং সাথে ব্যবসাও রাজনীতি! আব্রাহাম লিঙ্কনের সূত্র উল্টে গিয়ে আমাদের দেশে হয়ে গেছে ,  ” অফ দা টাকা, বাই দা টাকা, ফর দা টাকা ” – টাকা, টাকা দ্বারা , টাকার জন্য । অবশ্য এই সূত্র যে শুধুই রাজনীতিতে , তা কিন্তু মোটেও নয়, সর্বদা এবং সর্বোপরি ।

উপরের কথাগুলো সবার জানা , তারপরেও একটু চর্বন করা। কেন চর্বন করলাম? গত দু সপ্তাহ আগেই ইথিওপীয়ার প্রধানমন্ত্রী অবি আহমেদ ( ২ এপ্রিল ২০১৮ সাল থেকে ) শান্তির জন্য নোবেল পেয়েছেন । তিনি ক্ষমতাসীন দল জোটের বিপ্লবী ডেমোক্র্যাটিক ফ্রন্ট অফ ইথিওপীয়ান পিপলস ( ইপিডিআরএফ) এবং ডেমোক্র্যাটিক অরগানাইজেশন অফ ওরোমোভলিক্সের চেয়ারপার্সন।

অবি আহমেদ তাঁর মুসলিম পিতা আহমেদ আলীর চতুর্থ বিবাহের ফসল। তেজিতা ওল্ডে মাতা ছিলেন ইথিওপীয় অর্থোডক্স খ্রিস্টান । অবি আহমেদের আপন পাঁচ ভাইবোন ও সাতজন অর্ধ-ভাইবোন ( পিতার সম্পর্কের) সেই সূত্রে অবি আহমেদের ধর্মীয় অনুষঙ্গ সম্পর্কিত পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যায় । অবি আহমেদকে মুসলিম/খ্রিস্টান/প্রোটেস্ট্যান্ট/পেন্টিকোস্টাল বা অর্থোডক্স হিসেবে উল্লেখ করা হয়।  অনেকের মতে অবি আহমেদ মূলত “দ্রুত বর্ধমান পেন্টিকোস্টাল ইথিওপিয়ান পূর্ণ গসপেল বিশ্বাসী গির্জার সাথে যুক্ত । আমাদের দেশ সহ অনেকের ধারনা তিনি মুসলিম, এটা সম্পূর্ণ ভুল ।

অ্যাবিয়ট শব্দের অর্থ বিপ্লব। আর ইথিওপীয়ান সম্রাট হেইল স্ল্যাসি বাচ্চাদের নাম পরিবর্তনের কারণ হিসেবে চিহ্নিত হয় অ্যাবিয়ট। এই শব্দ থেকেই অ্যবি আহমেদ নামকরন। অবি আহমেদ বিবাহিত এবং সঙ্গীনি জিন্যাশ তাইচেভ, তাদের তিনটি কন্যা সন্তান আছে।

অবি আহমেদ ১৯৯৩ সালে ইথিওপীয় সেনা বাহিনীতে যোগদান করেন। সেখানে তিনি প্রযুক্তিগত প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন এবং টেলিযোগাযোগ ইউনিটে নিযুক্তি ছিলেন। ১৯৯৯ সালে রুয়ান্ডায় এবং ইথিওপীয় -ইরিত্রিয়ান সীমান্ত যুদ্বে ( ১৯৯৯-২০০০) জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে কাজ করেন। তিনি সেনা বাহিনীতে অনেক বড় পদমর্যাদায় উন্নতিশীল হয়েছিলেন। তিনি লন্ডনের গ্রিনিচ বিশ্ববিদ্যালয় থেকে রূপান্তরিত নেতৃত্বের স্নাতকোত্তর ডিগ্রি নেন ( ২০১১ সাল)। ইথিওপীয়ার রাজধানীর অ্যাডিস আবাবাতে লিডস্টার কলেজ অফ ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ থেকে মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি অর্জন করেন ( ২০১৩ সাল)। তিনি তাঁর নিজ অঞ্চলে আন্তঃবিভাজনীয় বিরোধগুলি সমাধানে আঞ্চলিক কেস স্টাডির জন্য বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি ( পিএইচডি) অর্জন করেন ( ২০১৭ সাল )। সোশ্যাল ক্যাপিটাল এবং ইথিওপিয়ায় ঐতিহ্যবাহী দ্বন্দ্বের সমাধানের গবেষণার উপর ভিত্তি করে ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের মিন্মা জোন স্টেটের আন্তঃধর্মীয় দ্বন্দ্বের মামলা অবি আহমেদ হর্ন অফ আফ্রিকা বুলেটিনে কাউন্টারিং নিবন্ধটি প্রকাশ করেছিলেন । ছোট্ট করে অবি আহমেদ সমন্ধে কিছুটা বলা।

অবি আহমেদ প্রধানমন্ত্রীর পদে আরোহণ। বহু বছর ধরে দেশব্যাপী বিক্ষোপের কারণে, প্রধানমন্ত্রী হাইলামরিয়াম দেধালাগেন ফেব্রুয়ারি ২০০১৮ সালে পদত্যাগের ঘোষণা করেছিলেন। ২০১৮ সালের  মার্চ মাসে ইপিআরডিএফ চেয়াম্যানের নিকট গোপন ব্যালটের মাধ্যমে অবি আহমেদ নির্বাচিত  হন। এপ্রিল মাসে তিনিই প্রথম ওরোমো সম্প্রদায়ের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে জয়ী হন। পরবর্তী সব নতুন ইতিহাস । শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতার জন্য অবি আহমেদের প্রচেষ্টায় বিশেষায়িত প্রতিবেশী ইরিত্রিয়ার সাথে সীমান্ত বিরোধ সমাধানের দৃষ্টান্তমূলক উদ্যেগের জন্য  শান্তিতে নোবেল দেওয়া হয়। তিনি হেসিয়ান শান্তি পুরস্কারও পেয়েছেন। নোবেল বিশ্বের সর্বোচ্চ সম্মানের একটি পুরস্কার , এটা বিশ্ব স্বীকৃত। একজন ব্যক্তিত্বের শান্তিতে নোবেল পাওয়া সহজ বিষয় নয়, তাই সেই ব্যক্তিত্ব সমন্ধে  কিছুটা লেখার প্রয়াস মাত্র ।

এবার ছোট্ট করে আরেকজন ব্যক্তির কথায় আসি। কোনো তুলনা করার জন্য নয় এবং অবশ্যই তুলনীয় নয়। বিশ্বে সব জ্ঞাণী গুণীজনই তাদের নিজেদের কক্ষপথে সমান্তরালভাবে তাদের কর্মগুণে সমান। ন্যালসন রোলিহলা ম্যান্ডেলা । জন্ম ১৮ জুলাই ১৯১৮ মাভেবো ট্রান্সকেইতে এবং মৃত্যু ৫ ডিসেম্বর ২০১৩ জোহানেসবার্গ। বর্ণবাদবিরোধী আন্দলোন কয়েক দশকের ইতিহাস । ১৯৪৪ সাল থেকেই তিনি ন্যাশনাল কংগ্রেসে ( এএনসি) নিযুক্ত ছিলেন। স্বদেশে বর্ণবাদ বিরোধী কর্মকাণ্ড বা আন্দলোনের কারণে ম্যান্ডেলা ১৯৬৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত রাজনৈতিক বন্দি হিসেবে ২৭ বছর অতিবাহিত করেছিলেন।

বিশ্বে ম্যান্ডেলা নিপীড়ন , নির্যাতন ও সামাজিক অবিচারের বিরুদ্ধে স্বাধীনতার লড়াইয়ে এক অসামান্য প্রতিনিধি হিসেবে বিবেচিত হন। ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ থেকে এক সমতাবাদী গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে সমাঝোতার পরিবর্তনের প্রধান পথিকৃৎ ছিলেন। এই ব্যাক্তিত্বও ১৯৯৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ম্যান্ডেলা তাঁর জীবদ্দশায় বিশ্বব্যাপী একজন রাজনৈতিক নৈতিক রোল মডেল হিসেবে আক্ষায়িত হন এবং আজ অব্দি ও ভবিষ্যতের উদাহরণ হয়েই থাকবেন।

ম্যান্ডেলা একজন তরুণ আইনের ছাত্র হিসেবে দেশের কৃষ্ণাঙ্গ সংখ্যাগরিষ্ঠের সমান রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক অধিকারের লক্ষ্য নিয়ে, সাদা সংখ্যালঘু শাসনের রাজনৈতিক বিরোধীতায় লিপ্ত ছিলেন।  ১৯৪৪ সালে তিনি এএনসিতে যোগদেন এবং একই বছরে ওয়াল্টার সিসুলু , অদিভার ট্যাম্বো এবং অন্যদের সাথে এটিএন যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৪৯ সাল অব্দি আফ্রিকান জাতীয়তাবাদেই বেশি ঝুঁকে ছিলেন এবং পরবর্তীতে কালোদের হীনমন্যতার অনুভূতিগুলো কাঁটিয়ে উঠতে সক্ষম হন। সর্বশেষে তাঁর দীর্ঘদিনের আন্দলোন সংগ্রামের মধ্যে দিয়ে দক্ষিণ আফ্রিকায় ১০ মে ১৯৯৪ সালে প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে অধিষ্ঠিত হন এবং ১৬ জুন ১৯৯৯ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি পদটিকে বিশ্বে আরো সুদৃঢ় করেন।  পরবর্তীতে ১৬ জুন ১১৯৯ এ তাবু মেবেকি দ্বিতীয় কৃষ্ণাঙ্গ হিসেবে রাষ্ট্রপতি হন এবং বর্তমান অব্দি কৃষ্ণাঙ্গরাই ভোটে জয়ী হয়ে এসেছেন। দ্বিতীয়বার ম্যান্ডেলা তাঁর বয়স ও অন্যান্য বিষয়াদি বিবেচনায় নিয়ে, প্রচুর জনসমর্থন থাকা স্বতেও, শত অনুরোধকে উপেক্ষা করে রাষ্ট্রপতি পদে আর অধিষ্ঠিত হননি। ম্যান্ডেলাই প্রথম দক্ষিণ আফ্রিকায় কালো-সাদাদের  এক সাথে নিয়ে রাষ্ট্র পরিচালনার কার্যক্রম শুরু করেন।

সেই সময়ে তিনি দক্ষিণ আফ্রিকার সহ সমগ্র বিশ্বে একজন একনিষ্ঠ বলিষ্ঠ বর্ণবাদ বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নিজেকে রোল মডেলে অধিষ্ঠিত করেন। বিশ্বে আজ অব্দিএবং আগামীর সকল সময়ের জন্যেই তিনি একজন রাজনৈতিক নেতার সর্বোচ্চ উদাহরণ হিসেবেই থাকবেন।

ন্যালসন ম্যান্ডেলা রাষ্ট্রপতি থেকে যখন বিদায় নেন, সেই সময়ে বিশ্বে একটি কথার প্রচলন হয়, ” হি ইজ ফর হিজ টাইম “। তিনি ছিলেন তার সময়ের জন্য । এসেছিলেন, জয় করলেন এবং চলে গেলেন। এই বিশ্বেই অনেক রাষ্ট্র নায়ক ছিলেন, যারা নিজ দেশের জন্য শত লড়াই সংগ্রাম করেছিলেন, তবে ক্ষমতার কাছে হেরে গিয়েছিলেন! উদাহরণ স্বরূপ জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেনট মুগাবে। তিনি ছিলেন সেই দেশের  স্বাধীনতার নেতা । অথচ হেরে গিয়েছিলেন ক্ষমতার কাছে, সেই মুগাবেই হয়ে উঠেছিলেন একনিষ্ঠ স্বৈরাচার । পরবর্তীতে তার করুণ পরিণতি সেই দেশের জনগণই উপহার দেয় ( সাম্প্রতিক কালের ঘটনা )। আরো অনেক উদাহরণ এই বিশ্ব ব্রক্ষ্মান্ডেই আছে। সেই সূত্রেই বলতে হয়, সঠিক গণতন্ত্র একটি দেশের জন্য অনিবার্য এবং উত্তম । গণতন্ত্রের চর্চাই পারে সকল কিছুর সম্মানকে সুষ্ঠু ও পূর্ণাঙ্গ রাখতে। ন্যালসন ম্যান্ডেলা একজন জ্বলজ্বলে উদাহরণ, চিরস্মরণীয় ।

20190210_195317

বুলবুল তালুকদার 

সহকারী সম্পাদক, শুদ্ধস্বর ডটকম।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.