সাংবাদিক মাসুমের সাথে স্পেন বাংলা প্রেস ক্লাবের মতবিনিময় সভা

লন্ডন বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও বাংলাদেশ প্রতিদিন এর ইউরোপ ব্যুরো প্রধান মাসুমের সাথে স্পেন বাংলা প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর স্পেনের মাদ্রিদ ও বার্সেলোনায় পৃথকভাবে মতবিনিময় সভাগুলো অনুষ্ঠিত হয়।

মাদ্রিদে স্পেন বাংলা প্রেসক্লাবের উপদেষ্টা মিনহাজুল আলম মামুনের সভাপতিত্বে ও সদস্য কবির আল মাহমুদের পরিচালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, প্রাক্তন সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, ডিজিকম কার্গো সার্ভিস ইউকে এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আহমেদ লাকি, প্রমুখ।

এদিকে, বার্সেলোনায় স্পেন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফাজ জনির সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, প্রচার সম্পাদক এম লায়েবুর রহমান প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আ স ম মাসুম বলেন, প্রবাসে বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে বাংলা মিডিয়ার গুরুত্ব ও অবদান অপরিসীম। প্রবাসে সাংবাদিকতা পেশা চালিয়ে যাওয়া কষ্টকর হলেও সে পেশা উপভোগ্য হয়ে ওঠে যখন পক্ষপাতিত্বশূন্য, স্বচ্ছ, বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশন করা হয়।

এসময় তিনি লন্ডন বাংলা প্রেসক্লাবের নানা কার্যক্রম তুলে ধরেন।

শুদ্ধস্বর/আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.