মানিকগঞ্জে বিএনপি নেতার বাড়িতে হেরোইন সেবনের আস্তানা

মানিকগঞ্জের সাটুরিয়ায় বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যানের বাড়িতে হেরোইন সেবনের আস্তানা রয়েছে বলে খবর পাওয়া গেছে।

হেরোইন বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুস খান মজলিশের বাড়ির ওই আস্তানা থেকে হেরোইন সেবনের সরঞ্জামসহ আক্তার হোসেন খান (৪৮) নামে এক মাদকসেবীকে আটক করেছে পুলিশ।

এদিকে পৃথক ঘটনায় সাটুরিয়া উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা হাজী মো. আতাউর রহমানের ছেলে মো. শাহ আলম নামে যুবককে ৩০ পিচ ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

সাটুরিয়া থানার ওসি মো. মতিয়ার রহমান ও তদন্ত মো. আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা বিএনপি সাবেক সভাপতি আবদুল কুদ্দুস খানের বাসার টয়লেটের পাশে থেকে হেরোইন সেবনের সরঞ্জামসহ আক্তারকে আটক করা হয়েছে।

আটকের অল্প সময় আগেই সে হেরোইন সেবন করেছে এমন স্বীকারোক্তি দিয়েছে আশরাফ। আক্তার পাবনা জেলার বেড়া নাটিয়া বাড়ি এলাকার আশরাফ আলী খানের ছেলে বলে জানা গেছে। সাটুরিয়া থানায় মাদক আইনে মামলা দিয়ে আশরাফ ও শাহআলম দু’জনকেই মানিকগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.