মামলায় আসামিদের বিরুদ্ধে পুলিশকে দায়িত্বপালনে বাধা, পুলিশ সদস্যদের ওপর হামলা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
এর আগে, ফেসবুক মেসেঞ্জারে বিদ্বেষমূলক কথোপকথনের অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে জনরোষ থেকে রক্ষা করতে গিয়ে পুলিশ উত্তেজিত জনতাকে লক্ষ্য করে গুলি চালালে অন্তত চারজন নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিজিবি মোতায়েন করা হয়।
শুদ্ধস্বর/আইপি

