বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিনের আটকের খবর পাওয়া গেছে। আজ রাত সাড়ে নয়টার দিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাকে আটক করা হয় বলে গনমাধ্যমকে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মেজর হাফিজকে ঘন্টাখানেক আগে ঢাকা বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। তিনি আজ রাতে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেন। আমি এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। অবিলম্বে তার মুক্তি দাবি করছি।তবে এখন পর্যন্ত মেজর হাফিজকে আটকের বিষয়টি নিশ্চিত করেনি আইনশৃঙ্খলা বাহিনী।
শুদ্ধস্বর/বিটি

