বার্সিলোনা সম্মেলনের পর লন্ডনে উজ্জীবিত কানেক্ট বাংলাদেশ

সম্প্রতি স্পেনের বার্সিলোনাতে হয়ে গেলো কানেক্ট বাংলাদেশের বিশেষ সম্মেলন , লন্ডন থেকে একটি বিশাল প্রতিনিধি দল এই সম্মেলনে যোগ দেয় , তারা সাবাই লন্ডনে বিশেষ কমিউনিটি ব্যক্তিত্ব । প্রতিনিধি দলে ছিলেন আবু আহমেদ খিজির,ফারুখ চৌধুরী, সৈয়দ মাবুদ, নুরুল আমিন। ডঃ মাহামুদুর রহমান, তুফায়েল আহমেদ চৌধুরী, ডাঃগিয়াস উদ্দিন আহমেদ, হান্নান মিয়া,আসাদুজ্জামান আসাদ, বিলকিস রশিদ,ইফতেখার ভুঁইয়া , লিটন আকন্দ,আকম হেলাল উদ্দিন,বাবুল তালুকদার । এই সম্মেলনের পর কানেক্ট বাংলাদেশের নেতারা যুক্তরাজ্যব্যাপী কানেক্ট বাংলাদেশের তৎপরটার ব্যাপ্তি ঘটানোর জন্য তৎপরতা অব্যাহতও রেখেছেন , কিভাবে কানেক্ট বাংলাদেশের সাথে প্রবাসীদের আরও বেশী করে যুক্ত করা যায় সে ব্যাপারে তারা একাধিকবার বৈঠকে লন্ডনে মিলিত হয়েছেন । কানেক্ট বাংলাদেশের একজন নেতা শুদ্ধস্বর ডটকমকে জানান প্রবাসীদের ঐক্যবদ্ধ করে তাদের অধিকার আদায়ের একটি কার্যকর প্ল্যাটফরম হিসেবে এই সংগঠনকে বিশ্বব্যাপী সম্প্রসারিত করার জন্য তাদের কর্মতৎপরতা বাড়ানোর লক্ষ্যকে সামনে রেখে তারা সাংগঠনিক তৎপরতা বাড়ানোর সিধান্ত নিয়েছেন , “প্রবাসীদের অধিকার ও বাংলাদেশের উন্নয়ন” এই শ্লোগানকে সামনে রেখে ‘কানেক্ট বাংলাদেশের এই বিশেষ অধিবেশন ও সাংগঠনিক সভা স্পেনে অনুষ্ঠিত হয় বিভিন্ন দেশ থেকে আগত কেন্দ্রীয় সমন্বয়ক ও সদস্যসহ স্থানীয় সাংবাদিক,কমিউনিটি নেতা ও প্রবাসীদের উপস্থিতিতে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় সভায় বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত প্রবাসী অভিবাসীদের বিভিন্ন সমস্যা ও অধিকারের আলোকে “বার্সেলোনা ইশতেহার”ঘোষনা করা হয়।
শুদ্ধস্বর/বিটি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.