বার্সিলোনাতে কানেক্ট বাংলাদেশের সম্মেলন অনুষ্ঠিত

বার্সিলোনাতে কানেক্ট বাংলাদেশের সম্মেলন অনুষ্ঠিত । ২২ এবং ২৩ শে অক্টোবর স্পেনের পর্যটন শহর বার্সিলোনাতে কানেক্ট বাংলাদেশের দুইদিন ব্যাপী সম্মেলন এবং সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় , এতে আমেরিকা , ইংল্যান্ড, ইটালি, সুইডেন , স্পেন এবং কানাডা থেকে সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন । সভায় আবু আহমেদ খিজিরের প্রস্তাবে সর্বসম্মতি ক্রমে  পরিচিতি সভায়  সভাপতিত্ব করেন সৈয়দ আব্দুল  মাবুদ , পরবর্তীতে  দ্বিতীয় অধিবেশনে সভায় সভাপতিত্ব করেন ইলিয়াস মিয়া    ।সভায় সংগঠনের গঠনতন্ত্র নিয়ে প্রতিনিধিরা আলোচনা করেন । প্রথম অধিবেশনের আলোচনায় অংশ নেন ইলিয়াস মিয়া ,ডক্টর গিয়াস উদ্দিন আহমেদ,ডক্টর মাহামুদুর রহমান , আবু আহমেদ খিজির ,বাবুল তালুকদার কুদরত উল্লাহ ,আফসার হোসেন, মনসুর আহমেদ । ব্যাপক আলোচনার পর প্রতিনিধিদের সম্মতিক্রমে সংগঠনের গঠনতন্ত্র সংশোধনের জন্য ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় , কমিটির সদস্যরা হলেন , আবু আহমেদ খিজির, সৈয়দ মাবুদ,ইলিয়াস মিয়া,কুদরত উল্লাহ , মনসুর আহমেদ, এবং রহমত উল্লাহ   আঁখি সীমা কাউসার । এই কমিটি গঠনতন্ত্র পর্যালোচনা করে কিছু সংশোধনী এনে কেন্দ্রীয় কমটিতে অনুমোদনের জন্য পাঠাবেন। সভায় কানেক্ট বাংলাদেশের কিছু কর্মসূচী নিয়েও আলোচনা হয় , সভায় বলা হয় বাংলাদেশের জাতীয় সংসদে উচ্চকক্ষ করে প্রবাসীদের প্রতিনিধি নেয়া , যে পর্যন্ত উচ্চকক্ষ না হবে সে পর্যন্ত প্রবাসীদের সংখ্যা অনুযায়ী প্রতিটি দেশ থেকে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করা । বিভিন্ন দুতাবাসে  প্রবাসীদের প্রতিনিধিত্বও দাবী করেন এই সম্মেলনের নেতারা , এই সম্মলন থেকে সারা পৃথিবীতে যেখানে যেখানে বাংলাদেশীরা বসবাস করেন সেই সব দেশে কানেক্ট বাংলাদেশের শাখা গড়ে তোলার সিধান্ত নেয়া হয় ।
এখানে উল্লেখযোগ্য যে কানেক্ট বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় ২০১৫ সালে প্যারিসে এর পর জার্মানির ফ্রাঙ্কফুর্ট এবং রোমে সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের সম্মেলন অনুষ্ঠিত হল বার্সিলোনায় । দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশীদের অধিকার এবং দেশের উন্নয়নের সাথে প্রবাসীদের সরাসরি সম্পৃক্ত করাই হচ্ছে এই সংগঠনের লক্ষ্য , এজন্য বিশ্বব্যাপী প্রবাসীদের মধ্যে কাজ করে যাচ্ছে এই সংগঠন ।
শুদ্ধস্বর/বিটি

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.