পুরুষরা স্যুটেট-বুটেট ব্যবসায়ীক পোষাকে, আমি একটি লোগোযুক্ত লাল-সাদা টিসার্ট পরিহিত একজন মহিলা, বর্তমান বিশ্বের সর্ব বৃহত্তম এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বইমেলায় রুয়ান্ডার হয়ে প্রতিনিধিত্ব করতে পেরে অত্যন্ত আনন্দিত ও গর্বিত ।
ফ্রাঙ্কফুর্ট বইমেলার দালানটি বিশাল। বিশ্ব ব্রক্ষ্মান্ডের সমগ্র দেশ থেকেই এই বইমেলায় কেউ না কেউ উপস্থিত আছে। মেলার ভিতরের পরিবেশেটি বেশ আকর্ষণীয়, বিভিন্ন দেশের মানুষের গমগম অবস্থা, বিভিন্ন ভাষায় কথা চলছে। এমন চমত্কার একটি পরিবেশে আমাকে হঠাত্ই বাইবেলের কথা স্বরণ করিয়ে দেয়। বাইবেলে লেখা “টাওয়ার অফ ব্যাবেল” গল্পটি আমার ভাবনায় চলে আসে। https://en.wikipedia.org/wiki/tower of Babel কেন আমি সেখানে হারিয়ে গেলাম? তাতে অবাক হবার কিছুই নাই।

এটি নিশ্চয়ই ভাববার বিষয় বা অবাক হচ্ছেন, আমি কি করে বৃহত্তম বইমেলায় রুয়ান্ডার হয়ে প্রতিনিধিত্ব করছি? আপনার ভাবনা সঠিক। কেননা আমি কোনো প্রকাশক নই, এমনকি এখন অব্দি কোনো লেখকও নই। এই ভাবনা গুলো সঠিক। তবে আমি সবসময় বই, লেখা, অভিনয় এই বিষয়গুলো সম্পর্কে এবং সৃজনশীল কাজে ভীষন আগ্রহী এবং সবসময় এই ক্ষেত্রগুলোতে নিজেকে সংযুক্ত রাখি ।আমি সংক্ষেপে বলি, ২০১৯ এই সালে রুয়ান্ডা থেকে দুজন প্রকাশক এই বইমেলায় আমন্ত্রিত হয়েছেন। তাদের মধ্যে এডিশন বাকমে এবং মুডাকুমারা পাবলিশিং হাউজ। আমি মুডাকুমারা পাবলিশিং হাউজের পক্ষে শিশুদের বই প্রদর্শন করতে এসেছি। ও হ্যাঁ, এই পাবলিশিং হাউজটি রুয়ান্ডার একটি শতভাগ বেসরকারি প্রতিষ্ঠান এবং এটার মালিকের সাথে আমার সেই বিশ্ববিদ্যালয়ের জীবন থেকেই বন্ধুত্ব আছে।

আমি রুয়ান্ডার এমন একটি অঞ্চল থেকে এসেছি, যেখানে রুয়ান্ডার মানুষেরা কেবলমাত্র গণহত্যার মধ্যে দিয়েই রুয়ান্ডাকে চেনে। এটাও সত্য ও ঠিক যে সেই জনপদের মানুষেরা রুয়ান্ডাকে একটি ভীতিজনক স্থান হিসেবে বিশ্বাস করে এবং আমি সেটা সম্পূর্ণভাবে অনুধাবনও করতে পারি কেন , এমন ভাবনা । এই বিষয়টির গভীরে গেলে বুঝা যায়, এটা ছিলো মানবতার বিরুদ্ধে বিশ্বের বৃহত্তম অপরাধগুলোর একটি যা আজ থেকে ২৫ বছর আগে ঘটেছে। আজকের এই বইমেলায় আমার অংশগ্রহণ কেবলমাত্র একটি অংশগ্রহণ নয় এবং কেবলমাত্র বই উপস্থাপন/ডিলিং বা নেটওয়ার্কিং একমাত্র উদ্দেশ্য নয়। বিশ্বকে জানানোর একটি বিশাল সুযোগ এই বইমেলা, জানানো যে রুয়ান্ডার শিশুদের জন্য বইয়ের প্রবাহ ( অ্যাক্সেস) আছে, রুয়ান্ডার শিশুরা বই পড়ে এবং জীবন এখানে বর্তমানে স্বাভাবিক ।

ধরুন আপনি একটি ৫০০ টাকার ইউরো নোট দেখার সুযোগ পেলেন, এটা একটা বড় টাকার নোট, আপনি মনে মনে একটু ঘাবড়ে যাবেন , বলছি যার কাছে এটার অনেক মূল্য । বিশ্বাস করুন, আমার কাছে ফ্রাঙ্কফুর্ট বইমেলা অনেকটা সেই পাঁচশত টাকার নোটের মত মনে হয়েছে। আমি এই বইমেলায় মানুষের দিকে সেই অর্থের মত তাকিয়ে ছিলাম, বেশ আকর্ষণীয়, বড় অর্থ!
এত বিশাল বিষয় মেলায় , হয়তো অনেকেই ভাবিয়ে তুলে, লেখকেরা কি তাদের জীবিকা এই বইগুলো থেকে করে কিনা ? তবে আমি তাদের গল্পগুলো বলছি, আমার অভিজ্ঞতা থেকে। আমার সাথে যে লেখকদের সাক্ষাত্ আছে , তাদের আয়ের ভিন্ন উৎস্ রয়েছে। বইমেলায় আমি এমন সব প্রকাশক ও সাহিত্যের এজেন্টদের সাক্ষাত্ পেয়েছি, যাদের পেশা ” প্রকাশক বা সাহিত্যের এজেন্ট ” অবশ্যই এবং তারা বিভিন্ন লেখকের বই নিয়ে কাজ করে। একথা অবশ্যই সত্য এবং স্পষ্ট যে বইয়ের ব্যবসায় অর্থ আছে, আমি এটা অনুধাবন করি, এমন কি সেটার গন্ধও পাই। তবে একবার ভাবুন, মানুষ তো পৃথিবী বিখ্যাত ডীরো, স্যানেলের মত পারফিউমের স্যামেল পায় বা নেয়, তাই নয় কি?

আমার ট্রেনটি যখন ফ্রাঙ্কফুর্ট থেকে ছেড়ে এলো, আমি লক্ষ্য করলাম, উলের গরম পোশাক, খাঁটি চামড়ার কূটনীতিক ব্যাগ ধারণ করা, বইমেলার উদ্দেশ্যে রওনা দেওয়া মানুষের ভীরে আছি। ওদের সবাই গুগেলের ম্যাপে চোখ বুলাচ্ছে খুব সহজভাবে। আমরা সকলেই খুব দ্রুতগতিতে চলি তবে অবশ্যই ভিন্ন ভিন্ন কারণও থাকে। আমার কাছেও একটি বড় আঁকারের ব্যাগ আছে, বলা যায় একটি সুট্যকেস, যার ভিতরে অনেকগুলো বইয়ে পূর্ণ। আর এই ব্যাগটির কারণেই আমাকে তাড়াতাড়ি বইমেলার দর্শনার্থীদের নিকট পৌঁছানোর একটি তাড়া আছে, কেননা আমাকে এই সুট্যকেসের বইগুলোকে বইমেলার তাকগুলোতে দর্শনার্থীদের জন্য রাখতে হবে। অন্যদিকে আমার সহযাত্রীরাও ভীষণ চাপের মধ্যে আছে, আমি তাদের ফোনালাপে সেটা বুঝতে পারি। এমনকি ফ্রাঙ্কফুর্ট বইমেলার শুরু থেকে শেষদিন অব্দি মেলার দালানের ভিতরেও সেই আলাপচারিতা লক্ষ্য করেছি।
মিথিয়া ওসমান, চমত্কার মনের একজন প্রিটি ইউম্যান ( সুন্দরী মেয়ে) । মিথিয়া ওসমান অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ । এই বইমেলায় তৃতীয়বার তার প্রদর্শনীর জন্য আগমন। মিথিয়া ওসমান আমাদের পাশের স্টলের পাশেই তার বই প্রদর্শনীর স্টল। বাংলাদেশ থেকে শিশু/কিশোরদের উপরে বইয়ের আনন্দঘণ প্রদর্শনী তার। এটা সত্যি অতি প্রশংসনীয় যে তার মত একজন চমত্কার মনের অভিজ্ঞতা সম্পন্ন মানুষের সাথে সংযোগ স্থাপন হওয়া, সত্যি ভাগ্য সুপ্রসন্নতার বিষয় । মেলায় সবার জন্য পানীয়গুলো ছিলো বিনামূল্যের, তবে খাদ্যসামগ্রী ছিলো ভীষণ ব্যয়বহুল। আমরা সবাই মেলায় একে অপরের সাথে বসে ওয়াইন ও অন্যান্য ড্রিংস পাণাহারের ফাঁকে ফাঁকে অনেক আলাপচারিতায় মগ্ন ছিলাম , যার বেশিরভাগই ছিলো বইগুলো নিয়ে আড্ডা। আমাদের একের সাথে অপরের চমত্কার মেলবন্ধনগুলো শত শত সেলফি তুলে রেখেছি এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছি। যা স্মরণীয় হয়ে থাকবে।

( বিঃ দ্রঃ অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড সাইট থেকে সরাসরি লেখাটি বাংলা অনুবাদের মাধ্যমে প্রকাশিত।
বাংলা ভাষান্তর : বুলবুল তালুকদার, সহকারী সম্পাদক, শুদ্ধস্বর ডটকম )

