প্যারিসে পুলিশ সদর দপ্তরে হামলাকারী এক ব্যক্তির ছুরিকাঘাতে চার পুলিশ কর্মকর্তা নিহত

ফ্রান্সের রাজধানী প্যারিসে পুলিশ সদর দপ্তরে হামলাকারী এক ব্যক্তির ছুরিকাঘাতে চার পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর আইল দে লা সিতে দ্বীপে এ ঘটনা ঘটে। ফ্রান্স পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, হামলাকারী পুলিশ বিভাগেরই সাবেক এক কর্মচারী। তিনি ২০ বছর এ বাহিনির প্রশাসনিক শাখায় কর্মরত ছিলেন। ঘটনাস্থলেই নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনি নিহত হন বলে প্যারিস অ্যালায়েন্স ন্যাশনাল পুলিশ ইউনিয়নের আঞ্চলিক কর্মকর্তা লয়েস ত্রাভের্স জানান।

তাৎক্ষণিকভাবে এ হামলার কোনো উদ্দেশ্য জানায়নি কর্তৃপক্ষ।

এদিকে এ হামলার ঘটনা বর্তমানে ফ্রান্সের জাতীয় আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ভয়াবহ এ  দুর্ঘটনার খবর পেয়ে  দ্রুত ঘটনাস্থলে ছুটে যান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

এছাড়া শহরের মেয়র অ্যান হিদালগো নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ইদানীং প্রায়ই ফ্রান্সে পুলিশের ওপর হামলায় হতাহতের ঘটনা ঘটছে।

শুদ্ধস্বর/বিটি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.