বাসদের কেন্দ্রীয় নেত্রী ডাঃ মনীষা চক্রবর্তী এখন জার্মানি সফরে আছেন , হামবুর্গে একটি সেমিনারে অংশ নিতে তিনি জার্মানিতে আসেন , গতরাতে শুদ্ধস্বর ডট কমের প্রধান সম্পাদক হাবিব বাবুলের সাথে টেলিফোন সাক্ষাতকারে তিনি বলেন বাংলাদেশে নির্বাচনী ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পরেছে ,নির্বাচনে আগের রাতে ভোট হওয়ার একটি রেওয়াজ চালু হয়ে গিয়েছে, এতে করে মানুষ ভোটের প্রতি আর আগ্রহী নয় । তিনি সম্প্রতি রংপুরের উপনির্বাচনের কথা উল্লেখ করে বলেন , মানুষ সেখনে ভোট কেন্দ্রে যায়নি , এর আগের ৩০ শে ডিসেম্বরের পর মানুষ সম্পূর্ণভাবে নির্বাচনের প্রতি আস্থা হারিয়েছে । তার দল বাসদ এবং অন্যান্য বামদলের কথা উল্লেখ করে তিনি বলেন আমরা সীমিত শক্তি নিয়েও মাঠে আছি , বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে আন্দোলন করে যাচ্ছি এবং বাম গণতান্ত্রিক ফ্রন্ট নামে আমাদের একটি জোটও আছে ।জাতীয় ঐক্যফ্রন্ট এবং বিএনপির সাথে ঐক্যবদ্ধ আন্দোলন সম্ভব কি না এই প্রশ্নের জবাবে মনীষা বলেন , তারা তো রাজপথে নেই , ঐক্য রাজপথের আন্দোলনের মধ্য দিয়েই গড়ে ওঠে । তিনি বলেন বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তূলতে হলে নিরেপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকারের পরিবর্তন ঘটাতে হবে আর এই নিরেপেক্ষ নির্বাচন হতে পারে কেবল মাত্র একটি দল নিরেপেক্ষ সরকারের অধীনে এবং সেটি গন আন্দোলনের মধ্যে দিয়েই অর্জন করতে হবে । এ জন্য দরকার বৃহত্তর ঐক্য এবং তা গড়ে উঠবে রাজপথের আন্দোলনের মাধ্যমে ।
ডাঃ মনীষা বলেন বামপন্থীদের মধ্যে অনৈক্য ক্রমশই কমে আসছে ,বাসদ এবং সিপিবি যৌথভাবে অনেকদিন কাজ করছে , এখন বাম গনতান্ত্রিক ফ্রন্ট গঠন হওয়ার পর এই ঐক্য আরও জোরদার হয়েছে ।নির্বাচনী রাজনীতিতে খুব ভালো কিছু না করতে পারলেও বাংলাদেশের প্রতিটি আন্দোলনে বামরা সামনে থেকেছে , তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন আগামীতে বামপন্থীরাই বিকল্প শক্তি হিসেবে প্রকাশ করবে ।
উল্লেখযোগ্য যে ডাঃ মনীষা চক্রবর্তী বরিশাল সিটি কর্পোরেশন মেয়র পদে নির্বাচনে অংশ নিয়ে ব্যাপক আলোচনায় আসেন, মিডিয়ার সামনে কারচুপির প্রমাণ তুলে ধরেন এবং দেশে বিদেশে পরিচিতি পান , রাজনীতির বাইরেও সমাজসেবা করেন , বরিশালে তিনিএকজন জনপ্রিয় নেত্রী ।
শুদ্ধস্বর/এস এ কে

