জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবার ছাত্রলীগের হামলা ছাত্রদল নেতা গুরুতর আহত

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের মিছিলে হামলা চালিয়ে মারধর করেছে ছাত্রলীগ। আজ বুধবার সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক আসিফ রহমান বিপ্লবের নির্দেশে সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় সমবেত হয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে থেকে আবরার হত্যাকারীদের ফাঁসির দাবি নিয়ে একটি মিছিল বের করে তারা।

মিছিলটি অবকাশ ভবনের সামনে পৌঁছলে পেছন থেকে শাখা ছাত্রলীগের কর্মীরা অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় জবি ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আলী হাওলাদার ও ছাত্রদল কর্মী জাহিদকে কোতোয়ালি থানায় আটক করা হয়েছে। এছাড়াও সংগঠনটির সহসভাপতি মিজানুর রহমান নাহিদকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান শরীফকে সুমনা হাসপাতালে নেয়া হয়েছে।

শুদ্ধস্বর/এস এ কে

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.