গতি, অগ্রগতি ও পরিণতি

একটি দেশের প্রজাতন্ত্রের কর্মচারী যখন সরকারি কর্মচারী হয়ে যায় তখন বিপদ অনুমিত । 

কথাটি কেন বললাম? গতকালকের পত্রিকায় দেখলাম বিশ্বজিত হত্যার ফাঁসির ছয় আসামি খালাস পেয়েছে। কোন বিশ্বজিত  সবার স্বরণ আছে নিশ্চয়ই । পুরনো ঢাকার জগন্নাথ কলেজের সামনে ভয়াবহ সেই হত্যাকাণ্ডের কথা । দিনে দুপুরে সবার সামনে ছাত্র লীগের ছেলেপেলেদের সেই ভয়ানক কোপানো দৃশ্য আর ছেলেটির সেই চিৎকার আমি একজন দর্জি দর্জি ! তারপরেও ছেলেটির রক্ষা হয়নি  ! জল অনেক গড়িয়ে, টিভির পর্দায় অনেক ভাষন চালিয়ে, শেষ অব্দি একটি বিচার সম্পন্ন হয়েছিলো বটে, ফাঁসি(!)। এই ফাঁসি নিয়ে অনেক দলিয় নেতাদের বুক ফুলিয়ে গর্ব করতে দেখেছি, আমার দলের প্রধান অন্যায়ের বিরুদ্ধে, শাস্তি নিশ্চিত করেই প্রমাণ করেছেন, ইত্যাদি ইত্যাদি । এখন সেই সকল নেতারা কি বলবেন ? জানিনা ,তবে এটুকু বলতে পারি , জনগণ সব দেখছে, সব বুঝছেও এবং জনগণ কখনোই এইসব বিষয় ভুলে না। কোনো সরকারের অপকর্মই জনগণ ভুলে না, তার অনেক শত প্রমাণ আছে।

বর্তমানে দেশে একটি অভিযান চলছে, দুর্নীতি বিরোধী অভিযান । শুনতে বেশ ভালো লাগে। এবার তাহলে এর শেষ হবে। এই সরকারের কিভাবে আগমন হয়েছে, সেই দিকে যাচ্ছি না, কেননা তাহলে সেই দুর্নীতি শব্দটির সাথে কন্ট্রাডিকশন হয়ে যাবে। কেন হবে ? সেই ব্যাখ্যায় না গেলেও, জনগণ ঠিকই সব জানে। আমি ব্যক্তিগতভাবে জনগণকে বেশি মূল্যায়ন করি , কেননা আমি একটা বিষয়ে নিশ্চিত, জনগণকে কিছুদিন বোকারস্বর্গে রাখা যায়  বা মনে করা যায়, কিন্তু জনগণ কখনোই বোকা নয়। দুর্নীতির এই শুদ্বি অভিযান নিয়েও , নেতাদের বেশ বুক ফোলানো জ্ঞাণ গর্বের কথা  ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, সাথে বরাবরের মত স্তুতি সদা প্রস্তুত । এতটাই স্তুতি যে , মাননীয় প্রধানমন্ত্রীকে আবার পুনরাবৃত্তি করে বলতে হয় , কে কে উনার পরিবারের মানুষ ! আমি ধরেই নিচ্ছি বা বিশ্বাস রাখি মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই জঙ্গি ও মাদকের মত একটি অভিযান চালিয়ে ভয়ানক দূর্ণীতিকে একটি সহনীয় পর্যায়ে আনতে চাচ্ছেন, যেটা এখন ধর্ম পালনের চেয়েও সরকারের জন্য ফরজ হয়ে গেছে। এই ফরজ কাজটি উনি কতদূর করতে পারবেন, সেটা সামনে সময় সব বলে দিবে। তবে নেতাদের মুখের লাগামহীন কথাবার্তা যে এই অভিযানকে প্রশ্নবাণে জর্জরিত করবে , এতে কোনো কিন্তু নাই। এই নেতারা এত বলেন যে, বিরক্তিকর, সীমা-পরিসীমা রাখেন না। এই নেতারা নিশ্চিত ভুলে থাকেন যে, উনাদের প্রধান নেতা নিজেই বলে দিয়েছেন, ” আমাকে ছাড়া দলের সবাইকেই কেনা বেঁচা করা যায় “!  এত কঠিন সত্য ও তীতে কথার পরেও নেতাদের মুখে লাগাম লাগে না ! ওনারা অযথা বকবক করে সব কিছুকেই বিষাক্ত করে তোলেন।

বলছিলাম, গতি, অগ্রগতি ও পরিণতির কথা। এই অভিযানের গতি বেশ ভালোই হয়েছিলো। তিনজনের নাম বাজারে এলো, অবশ্য তাদের মধ্যে একজন আবার এত বড় সম্রাট যে , উনি কোথায় কি অবস্থায় আছে তার কোনো খোঁজ খবরই নাই! গতকাল আবার নতুন করে একজনের নাম পত্রিকায় দেখলাম ( কেউ কোনোদিন এর নামটি পর্যন্ত শুনেনি)। বেশ অগ্রগতি বলতে এই যা! মানেটা কি দাঁড়ালো ? গত এক সপ্তাহের অভিযানের ফলাফল সর্বমোট চার! অনেক বড় নেতা যে আঙুল চুষিয়ে ছাড়লেন, তারা এখনও বহাল তবিয়তেই আছেন।

তাহলে কি বুঝতে হবে, এই যে হাজার কোটি টাকার দুর্নীতির কথা প্রতিনিয়ত পত্রিকায় আসছে, সেখানে কেউ জড়িত নয় ? নাকি দূর্ণীতির সাথে যারা জড়িত তারা দলে এতটাই শক্তিশালী যে , এদেল লোম্বকেশ ছোঁয়া বেশ কঠিন। হ্যাঁ সত্যি হলো এই দূর্ণীতিবাজরা বেশ শক্তিশালীই বটে। এরা দলের ভিতরেই বেশ শক্ত অবস্থানেই আছে । আর তারাই বাজারে নানান স্তুতি আর গালগল্প করে সব নস্ট করে দেবার পাঁয়তারায় আছে। প্রমাণ যেমন, ইতিমধ্যেই কিছু আওয়ামী নেতা ( যাদের গত পাঁচ বছরে ১৪/১৫শত গুণ সম্পত্তি বেড়েছে)  বিএনপির কিছু স্থায়ী কমিটির নেতাদের কথা বলে বেড়াচ্ছেন। এদের সবাইকে ধরা হবে , ইত্যাদি ইত্যাদি । আবার ৩২৫ টাকা সহ ১৫ না ১৬ জন জুয়ারীকে ধরে এনে বেশ গল্প করে বেড়াচ্ছে ! তাই বলছিলাম, এই সব কাজ সামনে এই অভিযানকে নিশ্চিত প্রশ্নবিদ্ধ করে তুলবেই । আর এটাই দলের ভিতর লুকিয়ে থাকা শক্তিশালী দূর্ণীতিবাজরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বলেই মনে হচ্ছে। সাথে যদি আধামরা বিএনপিকে জড়িয়ে দিতে পারে , তাহলে তো ওদের কেল্লাফতে । তখন আর অগ্রগতি থাকবে না, স্তবতা আসতে বাধ্য হবেই।

আর পরিণতির কথা বলতেই বিশ্বজিতের উদাহরণ প্রথমে বলেছিলাম। সরকার যতদিন প্রজাতন্ত্রের কর্মচারীদের নিজের বা সরকারের করে রাখবে, ততদিন এই দূর্ণীতির অভিযানের ফলাফল হবে শূন্য । সাথে পরিণতি বলতে, ফাঁসির রায় অকার্যকর করা ছাড়া আর কিছুই হবে না। অবশ্য দূর্ণীতির বিরুদ্ধে ফাঁসি, এই প্রশ্ন করাই এখন অবান্তর বটে। কেননা , সেই পর্যন্ত সরকার আগে যাক, পরে বলা যাবে ফলাফল দেখে। অর্থার ঘুরে ফিরে যেই লাউ সেই কদুই হবে , যদি না সরকার নীতিগত সিদ্ধান্ত পরিবর্তন না করেন।

শেষে শুধু বলবো, সত্যি বলতে দেশ বর্তমানে দূর্ণীতির একটা বিশাল সমুদ্রের রূপ লাভ করেছে। এই সমুদ্র থেকে দুই চারটা বিষাক্ত মাছ ধরে কিছুই হবে না। আবার এটাও সত্য সরকারের অবহেলায় অথবা প্রয়োজনে নিশ্চুপ থাকায়, দূর্ণীতির সমুদ্রে এত বিষাক্ত জল হয়েছে যে , সেচ দিয়েও শেষ করা কঠিন হবে। তবে এই সমুদ্রের পরিচর্যাকারি অর্থাত পৃষ্ঠপোষকতাকারিদের এখনই পায়ে বেড়ি দেওয়া জরুরি হয়ে পরেছে। কেননা, এই পৃষ্ঠপোষকতাকারিরাই মূলত সর্বের মূলে। এরাই মূলত সমাজের বিষবাষ্প । এরা নিজেদের স্বনামে লুকিয়ে রেখে, এই সমাজকে কলুষিত করেই যাচ্ছে। এদের বিষ দাঁত ভাঙতে পারলেই বাকিরা নার্সিং এর অভাবেই শেষ হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী উনার এই অভিযান যেন সফলতার সাথে করতে পারেন, সেটাই বর্তমানে দেশবাসীর কামনা হবে। আর ফলাফল যদি সত্যি সত্যি জনগণের কল্যাণে দিতে পারেন, তাহলে জনগণও নিশ্চয়ই অনেক কিছু ভুলে গিয়ে আপনার পাশেই থাকবে। কেননা, জনগণ তো আর বোকা নয়, জনগণ দেশ স্বাধীন হবার পর থেকে আজ অব্দি সবই দেখেছে, আর সকল শক্তির কাছেই কামনা করেছে। সেই শক্তি স্বৈরাচারী বা গণতান্ত্রিক শক্তি যাই হোক।

20190210_195317

বুলবুল তালুকদার 

সহকারী সম্পাদক শুদ্ধস্বর ডটকম 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.