প্রবাসী অভিবাসীদের দাবী দাওয়া ও বাস্তবায়ন সম্পর্কে কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনালের বিশেষ অধিবেশনে উপস্থাপিত বিশেষ ইশতেহার।
সৃষ্টির শুরু থেকেই মানব সমাজে ‘দেশ থেকে দেশান্তর’ চলে আসছে।প্রত্যেক ধর্মের ধর্ম প্রবর্তক ও ধর্মপ্রচারকগন ধর্মের প্রচারে ও প্রসারে,রাজা-বাদশাহদের দ্বারা পার্শ্ববর্তী বা দূরবর্তী দেশ দখল করে সাম্রাজ্য বিস্তারে,বনিকদের পন্য নিয়ে দেশে দেশে বিচরনে,পরিব্রাজকরা পদব্রজে,আবিস্কারের নেশায় সাগরে জাহাজ ভাসিয়ে,যূদ্ধের ভয়াবহতার কারনে,জনসংখ্যার চাপে,ভারসাম্যহীন ও প্রতিকুল পরিবেশ,প্রাকৃতিক দূর্যোগ,দূর্ভিক্ষ,অভাবের যন্ত্রনা ও তাড়নায় কিংবা ভাগ্যোন্নয়নে উন্নত জীবনের প্রত্যাশায় মানুষ দিশেহারা হয়ে দিশা খুঁজে পেতে দেশান্তরিত হয়।মানুষের জন্য মানুষের দ্বারা পরিচালিত চলমান এই প্রক্রিয়া মূলত: দূরবর্তী অন্চলে বা ভিন্নদেশে কখনো একাকী কখনো পরিবারসহ আবার কখনো পূরো গোত্র বা পূরো জনগোষ্টী সহকারে অস্থায়ী বা স্থায়ীভাবে বসবাসের জন্য-আগমন নির্গমনের প্রক্রিয়াটি আবহমানকাল ধরে চলে আসছে।
বিগত ১৯’শে সেপ্টেম্বর,২০১৬ খৃষ্টাব্দ,সোমবার।গনপ্রজাতন্ত্রী
সমস্যা,দাবীদাওয়া ও প্রস্তাবাবলীসমূহ:
১)বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ‘কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল’য়ের বিশেষ অধিবেশনের সকল সম্মানিত সদস্যগন মহান ভাষা আন্দোলনসহ ১৯৭১’সাল পূর্ব সময়ে বাংলাদেশের স্বাধীনতার লক্ষ্যে পরিচালিত সকল গোপন ও প্রকাশ্য কার্য্যক্রমে সর্বোপরি ১৯৭১’সালে বঙ্গবন্ধুর নামে পরিচালিত মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী সকল শহীদ এবং এতদসংশ্লিষ্ট সকলের অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছে।
২)সর্বজনবিদিত যে,দেশপ্রেমিক প্রবাসী অভিবাসীরা সমাজ দেশ ও জাতির সামগ্রিক কল্যাণকামী।প্রবাসীদের অসাধারন ত্যাগ,রক্ত পানি করা পরিশ্রম,ঘামে ভেজা কষ্টার্জিত প্রেরিত রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতি সচল রাখার প্রমানিত চালিকাশক্তি বিধায় প্রবাসীদের অধিকার,ক্ষমতা ও কর্তৃত্ব অর্জন ও বাংলাদেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে বিশ্বব্যাপী বাংলাদেশের প্রবাসীদের সার্বজনীন ফোরাম হিসাবে কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল কর্তৃক পর্যায়ক্রমে ফ্রান্সের প্যারিস,জার্মানীর ফ্রাঙ্কফুর্টে ও ইতালীর রোমে বিশ্ব সম্মেলন অনুষ্টান সম্পন্ন করেছে।প্রবাসীগনের বিভিন্ন সমস্যা,অধিকার ও বাংলাদেশে সামগ্রিক উন্নয়নকে কেন্দ্র করে বার্সেলোনা,স্পেনের বিশেষ অধিবেশন ও সাংগঠনিক সভায় আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধ ভাবে নিরলস কাজ করার প্রত্যয়দীপ্ত ঘোষনা প্রদান করছে।
৩)বাংলাদেশের মহান স্বাধীনতা আন্দোলনে প্রবাসীদের ভূমিকা দস্তুরমতো ইতিহাসের আকর।দেশে-প্রবাসে সত্যিকারের দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলতে হলে,দূর্ণীতিমুক্ত সমাজ,সাম্য ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে ১৯৭১’পূর্ব ও পরের সত্যিকারের ইতিহাস রচনা করতে হবে।যেহেতু বিকৃত ইতিহাস দেশপ্রেমিক তৈরী করেনা তাই স্কুল,মাদ্রাসা,কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠনের উপযোগী করে জাতীয়,স্থানীয় এবং প্রবাসী বাঙালী ও মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত ভিনদেশীদের বীরত্বগাঁথা তুলে ধরতে হবে।দূর্ণীতিমুক্ত দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলতে হলে অন্য কোন বিকল্প নেই।তাই চলমান কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনালের বিশেষ অধিবেশন মুক্তিযুদ্ধের মূল্যবোধের প্রেক্ষাপঠে দেশ ও জাতিকে এগিয়ে নিতে সরকারী ও বিরোধী দলসমূহ সর্বোপরি দেশের ও প্রবাসের সকলকে সনির্বন্ধ আহ্বান জানাচ্ছে।
৪)ধর্মের নামে ধর্মের অপব্যবহারকারী জঙ্গী নামের সন্ত্রাসী হায়েনাদের কর্মকান্ডে বাংলাদেশের প্রবাসী অভিবাসী সমাজ নানাভাবে আতঙ্কিত ও ক্ষতিগ্রস্থ।জঙ্গীবাদের বিরুদ্ধে দাঁডিয়ে পবিত্র ধর্মসমূহের অপব্যবহাররোধে প্রবাসী অভিবাসী সমাজ সবসময় ঐক্যবদ্ধ।তাই যে কোন সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশে-বিদেশে সরকার ও বিরোধীদলসমূহ ব্যাপক গনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে তদনুযায়ী সম্মিলিতভাবে কাজ করার জন্য চলমান বিশেষ অধিবেশন সনির্বন্ধ আহ্বান জানাচ্ছে।
৫)২০১৬’সালের ১’লা ফেব্রুয়ারী বাংলাদেশের মন্ত্রীপরিষদ দ্বৈত নাগরিকত্ব আইনের খসড়ার অনুমোদনকে কেন্দ্র করে বিশ্বব্যাপী প্রবাসী অভিবাসীদের মাঝে ব্যাপক তোলপাড় দেখা যায়।জন্মসূত্রের নাগরিক হিসাবে আন্তর্জাতিক ভাবে স্বীকৃত মৌলিক অধিকার ছাড়াও প্রবাসীদের পরবর্তি প্রজন্মের সন্তানদের বিভিন্ন অধিকারকে কেন্দ্র করে বৈষম্যমূলক ও প্রকৃত অর্থেই বিনিয়োগ বিরোধী নানাধরনের বক্তব্য পত্রপত্রিকাসহ গনমাধ্যমগুলোতে আলোচনা-সমালোচনার বিষয়টি সকলেরই জানার কথা।দ্বৈত নাগরিকত্ব বিষয়ক যে কোন বৈষম্যমূলক ও ভবিষ্যত বিনিয়োগ বিরোধী আইনের পরিবর্তে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে গনমূখী জনস্বার্থ সংরক্ষন সংশ্লিষ্ট আইন তৈরী করে প্রবাসী অভিবাসীসহ দ্বৈত নাগরিকদের ও তৎপরবর্তি প্রজন্মকে উৎসাহিত ও উদ্ভুদ্ধকরনে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এগিয়ে আসবে-সেটি আশা করছে।দ্বৈত নাগরিকত্ব বিষয়ক যে কোন বৈষম্যমূলক আর বিনিয়োগ বিরোধী আইন অবিলম্বে অবসানের জন্য সর্বোপরি “নো ভিসা রিকোয়ার-ট্রাভেল টু বাংলাদেশ” অব্যাহত রাখার জন্য মহামান্য প্রেসিডন্ট,মাননীয় প্রধানমন্ত্রী,মন্ত্রীপরিষদ,স্পী
৬)দীর্ঘ কয়েক যুগের ব্যবধানে বাংলাদেশের প্রবাসী অভিবাসীদের ভোটাধিকার এখনো সূনিশ্চিত হয়নি।প্রবাসীদের জাতীয় পরিচয় পত্র প্রাপ্তি সম্পর্কিত বিষয়টি পরিস্কার নয়।তাই অবিলম্বে প্রবাসীদের ভোটাধিকার সুনিশ্চিত করা,বাংলাদেশের পার্লামেন্টসহ সকল সেক্টরে প্রবাসীদের প্রতিনিধিত্ব সুনিশ্চিতকরন এবং বিদেশে অবস্থিত হাইকমিশন বা এম্ব্যাসীর মাধ্যমে যথাসম্ভব দ্রুত আধুনিক তথ্য প্রযুক্তির সাথে সঙ্গতি রেখে জাতীয় পরিচয় পত্রসহ সকল কাজে জাতীয় আয় বৃদ্ধির বিষয়টিকে অগ্রাধিকার প্রদান করে তা দ্রুত বাস্তবায়নে ও জনস্বার্থে কার্যকরী ব্যবস্থা গ্রহনের জন্যে কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে প্রবাসীদের হৃদয়ে লালিত দাবী পেশ করছে।
৭)শিল্প,বানিজ্য,শিক্ষা,চিকিৎসা
৮)বিগত কয়েক বছর ধরে খবরে প্রকাশ-দুই লাখ বিদেশী কর্মী বাংলাদেশ থেকে বছরে বত্রিশ হাজার কোঠি টাকা নিয়ে যাচ্ছে।তাই স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশের বিভিন্ন সেক্টরে মেধাসম্পন্ন বিশেষজ্ঞ,প্রশাসক,দক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রে অহেতুক চড়াদামে বিদেশী নিয়োগের পরিবর্তে দেশপ্রেমিক প্রবাসী বা জন্মসূত্রে দ্বৈত নাগরিক বা তদীয় প্রজন্মের নিয়োগের নিশ্চয়তা বিধান করে আমাদের দেশের চলমান উন্নয়নে শরীক হওয়ার জন্য উদ্ভুদ্ধকরন,কোটা বরাদ্ধের বিষয়টি জাতীয় স্বার্থে বিবেচনায় নিয়ে ঘোষনা প্রদানের জন্য কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে বিশেষ প্রস্তাব পেশ করছে।
৯)বাংলাদেশ বিমানকে লাভজনক প্রতিষ্টানে রূপান্তরে প্রবাসী বাংলাদেশের নাগরিক বা দ্বৈত নাগরিক কিংবা তাঁদের প্রজন্ম থেকে বিশেষজ্ঞ নিয়োগের বিষয়টি উপেক্ষিত।বিশ্বের বিভিন্ন বড় বড় বাঙালী অধ্যূষিত শহরগুলোতে বাংলাদেশ বিমানের আগমন-নির্গমনের বিষয়টি এখনো অনিশ্চিত।তাই যথাসম্ভব বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিতকরনে এসব বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহন ও তা বাস্তবায়নের জন্য গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে প্রবাসী কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল সর্বসম্মত দাবী পেশ করছে।
১০)বাংলাদেশের বিমানবন্দরগুলোতে প্রবাসীদের নিরাপত্তা,হয়রানী আর সার্বিক সমস্যা এখনো নিশ্চিত হয়নি।মালয়েশিয়া,দক্ষিন কোরিয়া,মধ্যপ্রাচ্য থেকে আগতদের ক্ষেত্রে তা বৈষম্যমূলক বলে সর্বত্র আলোচিত-সমালোচিত।তাই সকল প্রকার হয়রানী ও অসাধু কর্মকান্ড সমূলে উৎপাঠনের কার্য্যকরী ব্যবস্থা গ্রহনসহ সাধারন প্রবাসীরা গন্তব্যস্থানে না পৌঁছানো পর্য্যন্ত সার্বক্ষনিক মনিটরিংয়ের বিষয়টি জাতীয় স্বার্থে বিবেচনায় রেখে প্রবাসীদের হৃদয়ের দাবীকে বাস্তবায়নের জন্য গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে প্রবাসী কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল জোর দাবী জানাচ্ছে।
১১)বাংলাদেশে প্রবাসীদের সম্পদের সুরক্ষা পূরোপূরি অনিশ্চিত।পরিবারের সাথে সম্পর্কিত লোভী আত্মীয়স্বজন ছাড়াও স্থানীয় সন্ত্রাসী,দূর্বৃত্তদের হস্তক্ষেপের বিষয়টি রীতিমতো পিলে চমকানোর মতো প্রতিদিনের খবর।লুঠেরা চাঁদাবাজরাও পিছিয়ে নেই।অনলাইনে আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয়ে প্রবাস থেকে জমিজমা,বাড়ীঘর ছাড়াও ব্যবসা বা শিল্প প্রতিষ্টানের মালিকগন সকল ক্ষেত্রে ট্যাক্স প্রদান করার কোন সূযোগ নেই বললেই চলে।এমতাবস্থায় সম্পদের,পরিবারের সদস্যদের সুরক্ষার নিশ্চিতকরণে,সন্ত্রাসী,দুর্বৃত্
১২)বিদেশে ও দেশে বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ও দেশের আয়তন বিবেচনায় নিয়ে বিভাগ,জেলা,উপজেলায় গনমূখী প্রতিষ্ঠানসহ বিকেন্দ্রীকরনের বিষয়টি চোখে পড়ার মতো।বিভিন্ন দাবী ও প্রস্তাব পত্রপত্রিকান্তরে দেখা যায়।সরকারের আগ্রহ প্রকাশের বিষয়টিও উল্লেখ করার মতো।তবে তাতে প্রবাসীদের প্রতিনিধিত্বের বিষয়টি পূরোপূরি অনুপস্থিত।জেলা,উপজেলাগুলোতে শিল্প প্রতিষ্ঠান স্থাপনে প্রবাসীদের সূযোগ সুবিধা ছাড়াও অংশগ্রহনের বিষয়টির দাবী অনেকদিনের।এখনো উপেক্ষিত।দেশের আয়তনের সাথে সঙ্গতি রেখে জনসংখ্যার ভয়ঙ্কর উর্ধগতি ক্ষমতার বিকেন্দ্রীকরণকে ত্বরান্বিত করার কথা।ভবিষ্যতে বাংলাদেশে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সম্ভাব্য বিকেন্দ্রীকরনের সম্ভাবনাও উড়িয়ে দেয়ার মতো নয়।এমতাবস্থায় সকল ক্ষেত্রে জনসংখ্যা বিবেচনায় প্রবাসীদের সূযোগ সূবিধা আর অংশগ্রহনের নিশ্চয়তা ছাড়াও প্রবাসীদের প্রতিনিধিত্বের বিষয়টির প্রতি কড়া দৃষ্টি নিবদ্ধ করার জন্য প্রবাসী কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।
১৩)কয়েক যুগের ব্যবধানে যা দেখা গেছে-যে দলই ক্ষমতাই আসুকনা কেনো,বিরোধী দলের প্রবাসী কায়েমী স্বার্থসংশ্লিষ্ট গোষ্টীসমূহ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীসহ সকল নেতানেত্রীদের বিরুদ্ধে বিদেশের মাটিতে অশালীন আচরন দেশের ভাবমুর্তিকে প্রশ্নবিদ্ধ করে যাচ্ছে।যা পৃথিবীর অন্য কোন দেশের ক্ষেত্রে দেখা যায়না।তাই দেশের ভাবমুর্তিকে বিদেশের মাটিতে উজ্জ্বল করে তুলে ধরার জন্য সর্বোপরি ভাবমূর্তি রক্ষার স্বার্থে প্রবাসে দেশীয় রাজনীতি নিষিদ্ধ ঘোষনা করে সংশ্লিষ্ট দেশগুলোর মূলধারার রাজনীতিতে অংশগ্রহনের জন্য দলমত নির্বিশেষে প্রবাসীদের উৎসাহিতকরনের জন্য দেশের সরকারী ও বিরোধী দলগুলোকে সর্বসম্মত আহ্ববান জানাচ্ছে।তদনুযায়ী আইন প্রনয়নের জন্য কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিকট সর্বসম্মত আবেদন পেশ করছে।
১৪)বাংলাদেশের পর্য্যটন শহরগুলোকে বিভিন্ন দেশে বিভিন্ন উপায়ে ব্যাপক প্রচার ও প্রমোশনের ক্ষেত্রে কূঠনৈতিক মিশনগুলো সংশ্লিষ্ট দেশে কর্মরত কমিউনিটি এক্টিভিষ্ট,বিশেষজ্ঞ আর দক্ষ প্রবাসী কর্মী সমন্বয়ে একযোগে কাজ করার জন্য বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রনালয়,পর্য্যটন ও প্রবাসী মন্ত্রনালয়ের সমন্বয় বিধান করে তা বাস্তবায়নের জন্য প্রস্তাব পেশ করছে।তা ছাড়াও বিদেশে পর্য্যটনের উন্নয়নে হস্তশিল্প,গিফট ও সূভেনিরের মাধ্যমে প্রমোশনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় বিশ্বব্যাপী প্রচারের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রনালয় ও সেক্টরগুলো প্রবাসী বিশেষজ্ঞ ও ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করে কার্যকরী ব্যবস্থা গ্রহনের জন্য প্রবাসী কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে গুরুত্বপূর্ন প্রস্তাব পেশ করছে।
১৫)লক্ষ প্রানের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীন স্বার্বভৌম স্বত্তার প্রতিনিধিত্ব করছে বিদেশে বাংলাদেশের কূঠনৈতিক মিশনগুলো।তবে মিশনগুলোর কিছু অসাধু কর্মকর্তাদের সাধারন নিরীহ প্রবাসীদের প্রতি দাসসূলভ আচরন ও হয়রানীর বিষয়টি দেশের গনমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার প্রতিদিনের খবর।দেশ ও জাতির সামগ্রিক কল্যান ও মঙ্গল বিধানে এসবের আশু প্রতিকারের বিষয়টি আমলে নিয়ে মিশনগুলোতে সাধারনের জন্য’খোলা দরজা নীতি’সহ এসবের দ্রুত সমাধানের কার্য্যকরী ব্যবস্থা গ্রহনের জন্য কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল পররাষ্ট্র মন্ত্রনালয়ের নিকট প্রবাসীদের হৃদয়ের দাবী পেশ করছে।
১৬)কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল মনে করে-প্রবাসী কল্যান মন্ত্রনালয় কর্তৃক “প্রবাস বন্ধু কল সেন্টার” স্থাপন একটি মহতী উদ্দ্যোগ।আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে সমৃদ্ধ করা ছাড়াও কল সেন্টার কর্মীদের প্রবাসী বিশেষজ্ঞ দ্বারা আধুনিক ও গনমূখী প্রবাস বান্ধব ট্রেনিং প্রদান করে প্রবাসীদের সার্বিক কল্যান ত্বরান্বিত করার জন্য প্রবাসী মন্ত্রনালয়কে বিশেষ আহ্ববান জানাচ্ছে।
১৭)বিদেশে কর্মোপলক্ষে গমনের ক্ষেত্রে যথাসম্ভব কম খরচে প্বার্শবর্তি দেশগুলোর অনুসরন সময়ের দাবী।এসব কিছুই দেশ ও জাতির সর্বোপরি পরিবারের,সমাজের সামগ্রিক উন্নয়নের সাথে সম্পর্কিত।তাই এতদসংশ্লিষ্ট মন্ত্রনালয় ও কর্তৃপক্ষসমূহকে জাতীয় কল্যানে নিবেদিত হয়ে ব্যাপক জনস্বার্থে তা যথাযথ বাস্তবায়নে দ্রুততম সময়ের ব্যবধানে উদ্দ্যোগ গ্রহন করার জন্য প্রবাসীদের গ্লোবাল সংগঠন কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল সনির্বন্ধ আবেদন জানাচ্ছে।
১৮)প্রবাসীদের মরদেহ সম্পূর্ণ সরকারী খরচে দেশে নিয়ে যাওয়ার দাবী বেশ কয়েক যুগের।এটি প্রতিটি প্রবাসীর আত্মার সাথে ওতপ্রোতভাবে জড়িত একটি দাবী।তাই প্রবাসীদের গ্লোবাল সংগঠন কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল প্রবাসীদের মরদেহ অবিলম্বে সরকারী খরচে বিদেশের মিশনগুলোর মাধ্যমে দেশে প্রেরনের জন্য কার্য্যকরী ব্যবস্থা গ্রহনের নিমিত্তে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে জোর দাবী জানাচ্ছে।
১৯)গ্লোবাল সংগঠন কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল বিভিন্ন দেশে প্রবাসীদের প্রতিনিধিদের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থানরত প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদির সমস্যা নিরসনে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রনালয়ের সমন্বয়ে অবিলম্বে একটি কার্য্যকর উদ্দ্যোগ গ্রহন করবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করছে।
২০)নর্থ আমেরিকা,ইউরোপ,অষ্ট্রেলিয়া ও জাপানে বসবাসরত প্রবাসীদের তুলনায় মালয়েশিয়া,দক্ষিন কোরিয়া,সিঙ্গাপুর,মধ্যপ্রাচ্যসহ অন্যান্য দেশগুলিতে বসবাসরত সাধারন প্রবাসীদের প্রতি সকল ক্ষেত্রে দেশে-বিদেশে বৈষম্যমূলক আচরন,অবহেলা,মানসিকসহ নানাধরনের নির্যাতন ও প্রতারনার বিষয়টি বিভিন্ন গনমাধ্যম,সোশ্যাল মিডিয়া আর পত্রপত্রিকায় প্রতিনিয়ত দেখা যায়।অথচ এঁরাই আমাদের দেশের রেমিটেন্স আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।তাই সকল ক্ষেত্রে মানবিক আচরনে উদ্ভুদ্ধ হয়ে বৈষম্যমূলক সকলকিছুর নিরসনে প্রবাসী গ্লোবাল সংগঠন কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল দেশবাসী ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে সর্বসম্মত আবেদন পেশ করছে।
২১)কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল বাংলাদেশের সার্বিক কল্যান ও মঙ্গলের লক্ষ্যে পরিচালিত যে কোন ভালো কাজকে সমর্থন ও জাতিকে উদ্ভুদ্ধকরনে অব্যাহতভাবে কাজ করার দৃপ্ত প্রত্যয় ঘোষনা করছে।যে কোন নীতিহীন রাজনীতি,নৈতিকতাবর্জিত বানিজ্য,শ্রমহীন সম্পদ অর্জন,আমাদের বাঙালীর জাতীয় সংস্কৃতি বিবর্জিত ও হেরিটেজ বিরোধী বাংলা ভাষার বারোটা বাজানো শিক্ষা,বিবেকবর্জিত আনন্দ,ত্যাগহীন অর্চনা,মানবতা ধ্বংসসাধনকারী বিজ্ঞান সর্বোপরি মুক্তিযূদ্ধের মূল্যবোধ বিবর্জিত সকল কর্মকান্ডের প্রতি তীব্র ঘৃনা ও নিন্দা ব্যক্ত করছে।
২২)গ্লোবাল সংগঠন কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল প্রবাসী ব্যবসায়ী ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশের প্রবাসী অভিবাসীদেরকে বাংলাদেশের অবহেলিত অন্চলগুলোতে স্কুল-কলেজসহ যে কোন মানবিক ও গুরুত্বপূর্ণ স্থাপনা তৈরীর লক্ষ্যে সর্বসম্মত উৎসাহ প্রদান করছে।এসবক্ষেত্রে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও স্থানীয় জনগনের সর্বসম্মত সহযোগিতা কামনা করছে।তাছাড়াও সামর্থ্য অনুসারে প্রত্যেক প্রবাসী আদর্শ ও নৈতিক চরিত্র সম্পন্ন জাতি গঠনে অবহেলিত ও দরিদ্র মেধাবী সন্তানদের জেলা বা উপজেলা প্রশাসন বা স্থানীয় হাইস্কুলের প্রধান শিক্ষকের পরামর্শ নিয়ে এইসব মেধাবী অবহেলিত সন্তানদের আপন সন্তানের মতো মাষ্টার্স ডিগ্রী পর্য্যন্ত পড়ানোর জন্য এগিয়ে আসতে প্রবাসীদের বিশ্ব সম্মেলন সবিনয় আবেদন জানাচ্ছে।এককোটি প্রবাসীদের মধ্য থেকে অন্তত: প্রতিবছর পাঁচলক্ষ অবহেলিত ও দরিদ্র মেধাবী সন্তানদের সুশিক্ষিত করা গেলে,নৈতিক চরিত্র সম্পন্ন নাগরিক হিসাবে তৈরী করা গেলে আগামী দুই যুগের ব্যবধানে দেশের সামগ্রিক অবস্থার একটা নৈতিক পরিবর্তন অসম্ভব কিছু নয়।তাতে দেশের অবহেলিত জনগনের সাথে প্রবাসীদের মেলবন্ধনের বিষয়টিও জোরদার হবে বলে কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে।
২৩)কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রত্যেক প্রবাসীগনকে সংশ্লিষ্ট দেশের আইনকানুনের প্রতি সর্ব্বোচ্চ শ্রদ্ধা পোষণ করে তদনুযায়ী সংশ্লিষ্ট দেশের আইনকানুন মেনে চলার জন্য সনির্বন্ধ আহ্বান জানাচ্ছে।
২৪)এসব কিছুই বিবেচনায় নিয়ে প্রবাসী অভিবাসীদের জন্য বিনিয়োগ ব্যবস্থাসহ সকল ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে “ওয়ান ষ্টপ সার্ভিস”অবিলম্বে চালু করে দেশ ও জাতির সামগ্রিক উন্নয়নকে আরো বেশী করে ত্বরান্বিত করার জন্য উন্নয়নবান্ধব গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে প্রবাসী গ্লোবাল সংগঠন কানেক্ট বাংলাদেশ জোর দাবী উত্থাপন করছে।
২৫)বাংলাদেশের প্রবাসী অভিবাসীরা যে যে দেশে অবস্থান করুকনা কেনো-সৎ ও পরিশ্রমী কর্মী হিসাবে সুনাম আছে।তা ধরে রাখতে হলে আমাদেরকে আরও বেশী করে জাতি,ধর্ম,বর্ন ও লিঙ্গ নির্বিশেষে সেই সমস্ত দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংশ্লিষ্ট দেশের সকল জাতিসত্ত্বার সাথে সহাবস্থান করার মানসিকতাকে মজবুত করে তুলতে হবে।তাই সংশ্লিষ্ট দেশগুলির মূলধারার রাজনীতিতে অংশগ্রহনের প্রচেষ্টা থাকার জন্য কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল সকল প্রবাসীগনের প্রতি জোর আবেদন জানাচ্ছে।
২৬)প্রবাসে বাংলাদেশের কে কোন অন্চলের তা নিয়ে ইতিমধ্যে প্রবাসেও আন্চলিকতার ক্যান্সার দ্রুত বিস্তার আমাদের জাতীয় ঐক্য ও কল্যানের বিপরীতে অশনি সংকেত।তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে যথাসম্ভব আন্চলিক ভেদাভেদ ভূলে জাতীয় পরিচয় ও স্বার্থকে মূখ্য বিবেচনার জন্য কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল সনির্বন্ধ আহ্বান জানাচ্ছে।
২৭)যে কোন মূল্যে বাংলাদেশের স্বাধীনতা,স্বার্বভৌমত্ব রক্ষায়,ভাষা,সাহিত্য,পরিবেশ,সংস্কৃ
২৮)শ্রেনী,পেশা,ধর্মবর্ণ নির্বিশেষে দেশ ও প্রবাসের দক্ষ,বিজ্ঞ ও প্রাজ্ঞ লোকজন দ্বারা পরিচালিত প্রবাসীদের সমস্যা সমাধানে দীর্ঘদিনের আকাঙ্খিত একটি সুন্দর ও সফল “গ্লোবাল বিশেষ অধিবেশন”আয়োজন করার জন্য বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিবৃন্দ কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনালকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছে।আগামীর গ্লোবাল সম্মেলন আরো সুন্দর,আরো স্বাবলীল ও আরো সমৃদ্ধ হোক-প্রবাসী বিশ্বসম্মেলনের প্রতিনিধিবৃন্দ সর্বসম্মতভাবে সেই আশাবাদ ব্যক্ত করছে।
কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী প্রবাসীদের আশা-আকাঙ্কার প্রতীক হোক।
স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ অমর হোক।
তথ্যসূত্র:
বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশের কমিউনিটি ভিত্তিক সংগঠন,পত্রপত্রিকা,সোশ্যাল মিডিয়া ও ওয়েব সাইট থেকে সংগৃহীত।
সহযোগিতা:
হাকিকুল ইসলাম খোকন
সম্পাদক:বষ্টন বাংলা নিউজ,অনলাইন পত্রিকা।
সম্পাদক:বাপস নিউজ এজেন্সী,নিউইয়র্ক,আমেরিকা।
কৃতজ্ঞতা:
রায়হানুল ইসলাম চৌধূরী,টেক্সাস,আমেরিকা।
মোহাম্মদ ইলিয়াছ মিয়া,টরন্টো,কানাডা।
নওশাদ চৌধূরী,ফ্লোরিডা,আমেরিকা।
এ বি এম সালেহউদ্দিন নিউইয়র্ক,আমেরিকা।
মোহাম্মদ শাহজাহান,ক্যালিফোর্নিয়া,আমেরি
নাসিমা আকতার ইলিয়াছ,টরন্টো,কানাডা।
সৈয়দা নওরোজ জাহান লাকী
,লাসভেগাস,আমেরিকা।
রিটা চৌধূরী,ফ্লোরিডা,আমেরিকা।
সিকদার গিয়াসউদ্দিন
লাস ভেগাস, আমেরিকা।

