ওয়ার্ড কমিশনার তারেকুজ্জামান রাজীব গ্রেফতার

চলমান ক্যাসিনো বিরোধী অভিযানের অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-১। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

র‌্যাব-১ এর এএসপি (মিডিয়া) কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,এদিন রাত সাড়ে ১০টার দিকে এ অভিযান শুরু করা হয়। বসুন্ধরা আবাসিক এলাকার ৮ নম্বর রোডের ৪০৪ নং বাসা (নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ঠিক বিপরীত পাশে) পুরো ঘিরে রাখা হয়।

কামরুজ্জামান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে এ বাড়িতে ক্যাসিনো ও জুয়া আসর চলছে। এ খবর পেয়েই সেখানে অভিযান চালানো হয়।

শুদ্ধস্বর/আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.